বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়
advertisement
বিনোদন

বাংলাদেশে আসছে শাহরুখের ‘ডানকি’

বিনোদন ডেস্ক : সাফটা চুক্তির আওতায় ২১ ডিসেম্বর বাংলাদেশে আসছে শাহরুখ খান অভিনীত ‘ডানকি’। ইতোমধ্যে শাহরুখ অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ মুক্তি পায় বাংলাদেশে। এবার আসছে তার অভিনীত সিনেমা ‘ডানকি’। যদিও এখনও চূড়ান্ত নয়, তবে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ ও ‘কিবরিয়া ফিল্মস’।

বিষয়টি আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল কিবরিয়া লিপু বলেন, ‘ডানকি’ মুক্তি পাওয়ার সম্ভবনা রয়েছে। আমরা চেষ্টা করছি সিনেমাটি আনার। তবে এখনও চূড়ান্ত নয়। আপাতত ‘মানুষ’ মুক্তি পেতে যাচ্ছে, সেটি নিয়েই ব্যস্ততা।’’

এদিকে, আজ বুধবার মুম্বাই যাওয়ার কথা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট’-এর কর্ণধার অনন্য মামুনের। ‘ডানকি’ আনার উদ্দেশ্যই তাঁর এই ভ্রমণ।

কিবরিয়া লিপু আরও বলেন, ‘‘সব ঠিক থাকলে হয়তো আগামী রোববারই ‘ডানকি’ সেন্সরে জমা দিতে পারব। আমরা সারা বিশ্বের সঙ্গে একই দিনে ছবিটি বাংলাদেশে মুক্তি দিতে চাই।’’

বিশ্বব্যাপী আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ অভিনীত ‘ডানকি’। ছবিটিতে তাঁর চরিত্রের নাম হার্ডি। এই হার্ডি ও তার চার বন্ধুর গল্পে এগিয়েছে সিনেমাটির কাহিনি। স্বপ্ন পূরণ করার জন্য তারা লন্ডনে যেতে চান। কিন্তু হার্ডি ও তার বন্ধুরা কেউ ইংরেজি ভালো জানেন না, তাই ভিসা পেতে সমস্যা হয়। এরপর সোজা রাস্তা ছেড়ে হার্ডির নেতৃত্বে পাঞ্জাব থেকে তারা রওনা দেন লন্ডনের পথে। যে পথের সঙ্গী নানা ধরনের বিপদ।

প্রখ্যাত নির্মাতা রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।

এদিকে, গত ৮ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পেয়েছে রণবীর কাপুর-রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিম্যাল’। সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন হলের তুলনায় মাল্টিপ্লেক্সে ভালো ব্যবসা করছে বলে জানিয়েছেন আমদানিকারক কামাল কিবরিয়া লিপু।

সর্বশেষ পাওয়া সংবাদ