বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

মঞ্চেই অসুস্থ সাবিনা ইয়াসমিন, নেওয়া হলো হাসপাতালে

বিনোদন ডেস্ক : গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো’, অনুষ্ঠানে গান পরিবেশনের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হয় তাকে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের মেয়ে ফায়রুজ বাঁধন।

শুক্রবার (৩১ জানুয়ারি) ছিল জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর গানের সন্ধ্যা। মঞ্চে উঠে প্রায় সোয়া এক ঘণ্টা গানও গেয়েছেন তিনি। আমন্ত্রিত দর্শক–শ্রোতারাও মুগ্ধ হয়ে তার গান শুনছিলেন। তবে হঠাৎ গানের মাঝেই অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।

কণ্ঠশিল্পীর মেয়ে ফায়রুজ বাঁধন বলেন, দীর্ঘদিন পর আম্মু আজ মঞ্চে উঠেন। তবে গানের মাঝপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আম্মুর মাথাব্যথা শুরু হয়। পরে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেয়া হয়।

এদিকে চিকিৎসা শেষে ইতোমধ্যে সাবিনা ইয়াসমিনকে বাসায় নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ। তিনি বলেন, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। তারপর দ্রুত হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক সব চিকিৎসা করেন। রাত সাড়ে ১০টার সময় আমরা আপাকে নিয়ে বাসার দিকে রওনা করেছি। এখন আপা পুরোপুরি ঠিক আছেন।’

দীর্ঘ এক বছরেরও বেশি সময় গান গাওয়া থেকে বিরতি নিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। ২০০৭ সালে ক্যানসার ধরা পড়ার পর চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আবারও গান শুরু করেছিলেন। মাঝখানে বিশ্বের কয়েকটি দেশের প্রবাসী বাঙালিদের জন্য আয়োজিত অনুষ্ঠানেও গান করেছেন। তবে গত বছরের ফেব্রুয়ারিতে নতুন করে তার শরীরে ক্যানসার ফিরে আসে। ওই সময় সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে ফিরেছিলেন তিনি। তবে অনেকগুলো রেডিওথেরাপি নিতে হয়েছিল এই কণ্ঠশিল্পীকে।

সর্বশেষ পাওয়া সংবাদ