সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
বিনোদন

বাঘাযতীন বেঁচে থাকলে গান্ধীজীর জন্ম হত না: দেব

বিনোদন ডেস্ক : প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে টালিউডে মুক্তি পায় একাধিক সিনেমা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সেগুলোর মধ্যে অন্যতম দেবের ‘বাঘাযতীন’। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথিকৃত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনী নিয়ে নির্মিত এই ছবিতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

ছবির প্রচারে দেব বলেন, ‘সিনেমায় ৯২টি চরিত্র রয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে এদের প্রত্যেকের অবদান অনস্বীকার্য। ইতিহাসের পাতায় বাঘাযতীনের নাম স্থান পেয়েছে। কিন্তু এদের বেশিরভাগের নাম বইয়ের পাতায় নেই। স্বাধীনতা সংগ্রামী হিসেবে আমরা মাত্র চার-পাঁচ জনকেই মনে রাখি। বাঘাযতীনের চরিত্রে আমি অভিনয় করছি বলে কাউকে ছোট করছি না।

image-76

ব্রিটিশদের সবচেয়ে ডাকসাইটে অফিসার চার্লস টেগাট নিজের আত্মজীবনীতে লিখেছেন, বাঘাযতীন বেঁচে থাকলে গান্ধীজীর জন্ম হত না। জাহাজ যদি বুড়িবালামে পৌঁছে যেত, তাহলে এক-দুই বছরের মধ্যে স্বাধীনতা পেত ভারত। ওই অস্ত্র জার্মানি থেকে দেশে এসে পৌঁছালে ১৯১৫-১৯১৭ এর মধ্যে ভারত স্বাধীন হত। শুধু বাঙালি কেন, এই ঘটনা সবার জানা উচিত।’

বাঘাযতীন প্রসঙ্গে দেব আরো জানান, ‘বাঘাযতীন আমাদের কাছে শুধু একটা সিনেমা নয়। একটা আবেগ। এই সিনেমাটার মধ্যে আমরা গত আড়াই বছর ধরে কাটিয়েছি। আমার গোটা টিম লড়াই করেছে। আমি চাই প্রত্যেক বাঙালি গর্ব করুক বাঘাযতীনকে নিয়ে।’ এই সিনেমায় একাধিক ভিন্নধর্মী লুকে ভক্তদের চমক দিয়েছেন অভিনেতা।

অরুন রায়ের পরিচালনায় বাঘা যতীনে দেবের সঙ্গে অভিনয় করেছেন নবাগতা সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, শোয়েব কবীর, সামিউল আলম, রাফসান রেহান, রোহাীন ভট্টাচার্য, কার্ল অ্যান্ড্রু হার্ট, আলেকজান্দ্রা টেলরসহ একঝাঁক তারকা। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

হলিউড অভিনেতাদের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বাইডেনের কাছে চিঠি

গাড়ি বিক্রির ঘোষণা দিলেন অনন্ত জলিল

১৪ বছরের দাম্পত্যে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন শিল্পা শেঠির স্বামী!

সর্বশেষ পাওয়া সংবাদ