সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার গ্রিডের পর্ষদ সভা ৮ নভেম্বর ডেসকোর পর্ষদ সভা ৫ নভেম্বর ডরিন পাওয়ারের পর্ষদ সভা ৫ নভেম্বর ৪ নভেম্বর নাহি অ্যালুমিনিয়ামের পর্ষদ সভা কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ - ফেঁসে গেলেন সিএমপি'র এসি শরীফুলসহ ৩ পুলিশ এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, - এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয়
advertisement
বিনোদন

সাইফ আলী খানকে বাড়িতে ঢুকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক : গভীর রাতে বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে থাকেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। গভীর রাতে সেই বাড়িতে ঢুকে এই অভিনেতাকে ছুরিকাঘাত আঘাত করে পালিয়ে যায়।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দুর্বৃত্তদের আটকাতে গিয়ে আহত হন সাইফ। যখন ডাকাতির চেষ্টা করা হয়, ওই সময় দুর্বৃত্তদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাতে জখম হন অভিনেতা।

এ প্রসঙ্গে বান্দ্রা ডিভিশনের ডিসিপি বলেন, সাইফের বাড়িতে রাত আড়াইটার দিকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। এই মুহূর্তে আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি আছেন সাইফ।

লীলাবতী হাসপাতালের চিকিৎসক বলেন, সাইফের বাড়িতে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েছিল। ছুরিকাঘাতের পর রাত সাড়ে তিনটার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। অভিনেতার শরীরে ছয়টি আঘাত রয়েছে। যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। অস্ত্রোপচারের পরই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

বিষয়টি নিয়ে এক পুলিশ কর্মকর্তা বলেন, সাইফ লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একইসঙ্গে এই ঘটনার তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।

জানা গেছে, বান্দ্রার সৎগুরু শরণ ভবনে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারীকে নিয়ে থাকেন সাইফ। কড়া নিরাপত্তা থাকার পরেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা অবাক করেছে সবাইকে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ