সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
বিনোদন

নিউ ইয়র্কে ব্যতিক্রমী নাটক ‘দুই দুগুণে চার’ মঞ্চস্থ

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মঞ্চস্থ হয়েছে ব্যতিক্রমী নাটক ‘দুই দুগুণে চার’ ও সঙ্গীতানুষ্ঠান ‘ভালবাসার সন্ধ্যা’। গত সোমবার (৯ অক্টোবর) নিউ ইয়র্কের কুইন্স প্যালেসের মিলনায়তনে অনুষ্ঠিত নাটক ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজক ছিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক এডামসের এশিয়া বিষয় উপদেষ্টা ও ফাউমা’র সিইও ফাহাদ সোলায়মান এবং এইচ অ্যান্ড এম প্রডাকশন। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

নাট্যকার ও অভিনেত্রী জিনাত হাকিমের লেখা ও পরিচালনায় ‘দুই দুগুণে চার’ নাটকটি এর আগে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে মঞ্চস্থ হয়েছে। এবারে নিউ ইয়র্ক প্রবাসীদের জন্য মঞ্চস্থ করা হয় ‘দুই দুগুণে চার’। এতে অভিনয় করেন মির্জা নুর, নাজাহ, তারিন জাহান, জিনাত হাকিম, আজিজুল হাকিম, রিচি সোলায়মান, অলিক, লায়লা হাসান ও কামাল। নাটকের আগে একটি ভালবাসার সন্ধ্যা নামক সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী প্রতিক হাসান ও প্রবাসের জনপ্রিয় শিল্পী ত্রিনিয়া হাসান। ১০ ডলারের দর্শনীর বিনিময়ে একসঙ্গে অনুষ্ঠান দু’টি উপভোগ করেন নিউ ইয়র্ক প্রবাসীরা। মানুষের দৈনন্দিন জীবনের ঘটনাবলী নিয়ে হাসির এ নাটক দেখে উপস্থিত দর্শকরা বেশ আনন্দিত। অনুষ্ঠান দু’টি উপস্থানা করেন ফাতেমা প্রিসিলা ও মিয়া দুলাল।

অনুষ্ঠান দুটির পৃষ্ঠপোষক ছিলেন সারাহ গ্রুপ, গিয়াস আহমেদ, বেলায়েত হোসেন, মুস্তাকিম আহমেদ, শাহ জে চৌধুরি, নুরুল আজিম, জোসি চৌধুরী, আমিন মাকজুম, গোল্ডেন এজ হোম কেয়ার, বারি হোম কেয়ার, রহমান মালিক, সিলেট মোটরস, বড় বাজার, বাংলা ট্রাভেলস, মামা’স রেস্টুরেন্ট, সারাহ হোম কেয়ার, নূর গ্রাফিক ডিজাইন ইনক, ইফিশিয়েন্ট মেডিকেল কেয়ার পিসি। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিলেন কামরুজ্জামান বকুল, শাকিল মিয়া, আব্দুর রৌফ দিলিপ, মোল্লা সানি, জাহাঙ্গীর আলম জয় ও আব্দুস সোবহান প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ