সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
বিনোদন

প্রকাশ্যে এলো ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার গান

বিনোদন ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি ১৩ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে উন্মুক্ত হয়েছে এর ট্রেলার। যা বেশ আলোচনা তৈরি করেছে।

সোমবার (৯ অক্টোবর) রাতে ‘মুজিব: দ্য মেকিং অফ অ্যা নেশন’ নামের ইউটিউব চ্যানেলে ‘কী কী জিনিস এনেছো দুলাল’ শিরোনামের গানটি প্রকাশ করা হয়েছে। শান্তনু মৈত্র’র সঙ্গীতায়নে গানটিতে কণ্ঠ দিয়েছেন ঊর্মি চৌধুরী। কোরাসে কণ্ঠ দিয়েছেন অদিতি বসু ও সানহিতি নাস্কার।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদকে দেখা যাবে।

এছাড়াও অন্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর দেশের শতাধিক শিল্পী।

ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন-

https://www.facebook.com/watch/?ref=embed_video&v=1017583626155514

আরও পড়ুন:

ইতিহাসের পাতায় নাম লিখলাম: ফেরদৌস

শাকিবের নায়িকা হয়ে আসছেন বলিউডের তারকা সোনাল চৌহান

সর্বশেষ পাওয়া সংবাদ