সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
বিনোদন

অবশেষে সেই নারীকে প্রকাশ্যে আনলেন সালমান

বিনোদন ডেস্ক : বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। ব্যক্তিজীবনে প্রেম-ভালোবাসা নিয়ে একাধিকবার শিরোনামে উঠে এসেছেন ৫৭ বছরের বলিউড ভাইজান সালমান খান।

রোববারই (৮ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় একজন নারীর সঙ্গে রহস্যময় একটি ছবি দিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন সালমান।

image-19

রোববার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি ছবি পোস্ট করেন সালমান। যেখানে তার সঙ্গে একজন নারীকে দেখা যায়। নারীটি পেছনে ফিরে তাকিয়ে আছেন। আর তার কাঁধে হাত দিয়ে রেখেছেন নায়ক।

তাদের দু’জনের পরনেই ছিল সাদা পোশাক। সেখানে লেখা ২৭/১২। ক্লিন শেভড লুকে দূরের দিকে তাকিয়ে আছেন সালমান। আর ছবির মধ্যে লেখা, ‘আগামীকাল আমার ভালোবাসার একটা ছোট্ট নিদর্শন শেয়ার করব।’ ক্যাপশনে লেখা ছিল, ‘তোমার পেছনে আমি সবসময় আছি।’

image-20

সালমানের এই ছবি ও পোস্ট নিয়ে সোশ্যালে শুরু হয় নানা আলোচনা ও চর্চা। আর এরই মধ্যে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সোমবার (৯ অক্টোবর) ওই নারীর ছবি প্রকাশ্যে আনলেন ভাইজান।

ওই নারী আসলে বলি নায়কের কোনো প্রেমিকা নয়। বরং ভাগ্নি আলিজা অগ্নিহোত্রীকে প্রকাশ্যে আনলেন সালমান। তাকে সঙ্গে নিয়ে বিয়িং হিউম্যানের মেয়েদের পোশাক লঞ্চ করলেন বলি তারকা।

image-21

আলিজা অগ্নিহোত্রী হচ্ছে সালমানের বড় বোন আরভিরা খান ও অভিনেতা-প্রযোজক অতুল অগ্নিহোত্রীর মেয়ে। তার জন্ম মুম্বাইয়ে। পড়ালেখা করেছেন ধীরুভাই আমবানি ইন্টারন্যাশনাল স্কুলে। এছাড়া লন্ডনেও পড়ালেখা করেছেন তিনি।

২৩ বছর বয়সী আলিজা ‘ফারে’ সিনেমার মাধ্যমে ডেবিউ করতে যাচ্ছেন বলিউডে। আগামী ২৪ নভেম্বর রিলিজ হওয়ার কথা রয়েছে সিনেমাটি।

image-22

সর্বশেষ পাওয়া সংবাদ