সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
বিনোদন

২ সিনেমার ব্যাপক সাফল্যের পর শাহরুখকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক : বলিউড কিং খান শাহরুখকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার ব্যাপক সাফল্যের পর প্রাণনাশের হুমকি পেয়েছেন শাহরুখ খান। ভারতের মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাদশাকে এখন থেকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। ভারতীয় সংবাদ মাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর খবরে এমনটাই জানা গেছে।

২০২৩ সালে পর পর দুটি সিনেমা মুক্তি পেয়েছে বলিউড বাদশার। ‘পাঠান’ও ‘জওয়ান’ সিনেমা দুটি বিশ্বজুড়ে বক্স অফিসে হাজার কোটি রুপির ক্লাবে স্থান পেয়েছে। সেই সাফল্যই কি শাহরুখের প্রাণনাশের কারণ হয়ে দাঁড়াল-এমন প্রশ্ন শাহরুখ ভক্তদের।

জানা গেছে, ‘পাঠান’ সিনেমার প্রচারের সময় থেকেই বিভিন্ন জায়গা থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন শাহরুখ। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাকে ভয় দেখানো হয়েছে বলেও আলোচনা হয়েছিল।

তাই এখন জীবন রক্ষার কারণে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে থাকবেন শাহরুখ খান। এত দিন পর্যন্ত সুরক্ষার জন্য অভিনেতার সঙ্গে সব সময় দুজন পুলিশ কনস্টেবল থাকতেন।

‘ওয়াই প্লাস’ ক্যাটাগরি পাওয়ার ফলে সেই নিরাপত্তা ব্যবস্থায় আরও জোর দেওয়া হয়েছে। এই ক্যাটাগরির নিরাপত্তার ভিত্তিতে শাহরুখের সঙ্গে তার নিরাপত্তারক্ষী হিসাবে সব সময় ছয়জন সশস্ত্র পুলিশ কমান্ডো উপস্থিত থাকবেন। এই ৬ জনকে মহারাষ্ট্র পুলিশের ‘স্পেশ্যাল প্রোটেকশন ইউনিট’ থেকে নির্বাচন করা হবে। ছয়জন কমান্ডোসহ মোট ১১ জন নিরাপত্তারক্ষী থাকবেন শাহরুখের সঙ্গে। যাতায়াতের একটি বিশেষ গাড়িও দেওয়া হবে।

এদিকে শাহরুখের বাংলো ‘মান্নাত’-এর সামনে নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা ৪ জন পুলিশকর্মীকে মোতায়েন করা হবে। তাদের সঙ্গে একে-৪৭ রাইফেল, গ্লক পিস্তল এবং এম-পি ৫ মেশিন গান থাকবে বলে জানা গিয়েছে।

শাহরুখের পাশাপাশি সালমান খানকেও ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। তা ছাড়া অমিতাভ বচ্চন, আমির খান, অক্ষয় কুমার এবং অনুপম খেরের মতো তারকা ‘এক্স’ ক্যাটেগরির নিরাপত্তা বলয়ে ঘিরে থাকেন। এই ক্যাটেগরি অনুযায়ী অভিনেতাদের সঙ্গে ২৪ ঘণ্টা তিন জন নিরাপত্তারক্ষী থাকেন। শাহরুখকে হত্যার হুমকির সংবাদ ছড়িয়ে পড়ার পর তার ভক্তরা বেশ চিন্তিত।

সর্বশেষ পাওয়া সংবাদ