সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
বিনোদন

দুজনকে অভিশাপ দিলেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক: এবার ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝারলেন ‘অগ্নি’খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি। শুধু ক্ষোভই নয়, নাম উল্লেখ না করে দুই ব্যক্তিকে অভিশাপও দিয়েছেন তিনি।

ফেসবুকে এক পোস্টে মাহি লেখেন, ‘আমি কোনোদিন কাউকে সজ্ঞানে অভিশাপ দেইনি। সবসময় আমার শত্রুদের জন্য আল্লাহর কাছে হেদায়েত চেয়েছি। বিনিময়ে শত্রুদের খুব করুন পরিণতিও দেখেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই তাবৎ দুনিয়াতে দুইটা প্রাণী আছে যারা দেখতে অবিকল মানুষের মতোই। তাদের জন্য আমার অন্তরভরা অভিশাপ।

‘এই ছোট্ট জীবনে আমার কোনো একটা ভালো কাজ আল্লাহ যদি কবুল করে থাকেন, তাহলে সেই ভালো কাজের বিনিময়ে সৃষ্টিকর্তার কাছে মৃত্যু পর্যন্ত শেষ সিজদাতে যেয়েও আমি ওই ২জনের কঠিন পরিণতি দেখতে চাইব।’

মাহি আরও লেখেন, ‘আমি জানি ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে খালি হাতে ফেরত দিবেনা। যারা অন্যের হক নষ্ট করে জায়নামাজে আল্লাহকে খোঁজে তারা আর যাই হোক আল্লাহকে পাবে না। লেখাটা টাইমলাইনে রেখে দিলাম। যেদিন তাদের কঠিন পরিণতি দেখব সেদিন লেখাটা আবার শেয়ার করব।’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। এ বছরের ২৮ মার্চ পুত্রসন্তানের জন্ম দেন এই দম্পতি। সন্তানের নাম রাখেন মো: মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।

আরও পড়ুন:

গিনেস বুকে বাংলাদেশি মডেল তোরসা

ওয়েব সিরিজে চিত্রনায়িকা পরীমণি

ভাইরাল হলো শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও

সর্বশেষ পাওয়া সংবাদ