সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
advertisement
বিনোদন

১৪০টি দলের পরিবেশনায় শিল্পকলায় চলছে পালাগান উৎসব

বিনোদন ডেস্ক : দেশের ৬৪ জেলায় ১৪০টি দলের পরিবেশনায় পালাগান উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

গত রোববার (১ অক্টোবর) একাডেমির বাউলকুঞ্জে উদ্বোধন করা হয় উৎসবের, চলবে বৃহস্পতিবার (৫ অক্টোবর) পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬টার দিকে একাডেমির বাউলকুঞ্জে এ আসর বসছে।

‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’ প্রতিপাদ্যে গণজাগরণের শিল্প আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী শিল্পযজ্ঞ পরিচালনার উদ্যোগ নিয়েছে একাডেমি। উদ্বোধনী উৎসবে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহমেদ ও সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

শিল্পকলা একাডেমি জানায়, ঐতিহ্য, চিন্তা, মূল্যবোধকে ধারণ করেই পালাগানের বিস্তার। বাংলাদেশের সংস্কৃতিতে পালাগান সবসময়ই গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত। তৃণমূল মানুষের অন্তরে বাস্তবিক উন্নয়নের এক দর্পণের মতো কাজ করে পালাগান।

সর্বশেষ পাওয়া সংবাদ