সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
advertisement
বিনোদন

গিনেস বুকে বাংলাদেশি মডেল তোরসা

বিনোদন ডেস্ক : সম্প্রতি বিশ্বের সবচেয়ে উঁচু যান চলাচলের উপযোগী সড়কে অনুষ্ঠিত হয় একটি ফ্যাশন শো। এটিকে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। এই ফ্যাশন শোতে অংশ নিয়ে মোট ১২ জন গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছেন। বাংলাদশের হয়ে প্রতিনিধিত্ব করা রাফাহ নানজিবা তোরসা তাদেরই একজন। এমন সাফল্যে তিনি আনন্দিত, অভিভূত।

সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশে-২০১৯’ মুকুটজয়ী তোরসা বিশ্ব রেকর্ডের সাফল্যে বলেন, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতো এমন একটি জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পেরেছি, এটা গর্বের। বিজিএমই এতে আমাকে বেশ সহযোগিতা করেছে। আশা করছি, এই প্রাপ্তিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের জনগণ অনেক বেশি খুশি হবেন।

আগামীতে দেশের জন্য এবং শোবিজ ও গার্মেন্টস সেক্টরে এমন আরো যেন প্রাপ্তি আনতে পারি, এ জন্য সবাই দোয়া করবেন।’

তোরসা আরো বলেন, ‘বাংলাদেশের হয়ে এই অর্জন ভীষণ ভালো লাগার। কারণ আমার জানা মতে এবারই প্রথম মডেল-অভিনেত্রী হিসেবে আমার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে বাংলাদেশ। তাই ভালো লাগাটা একটু বেশিই। এই ১২ জনকে আলাদা আলাদা সার্টিফিকেট দেওয়া হবে।যা শিগগিরই আমরা হাতে পাব।’

ভারতের অত্যন্ত সুন্দরতম স্থান লাদাখের উচ্চতম মোটরযোগ্য রাস্তা উমলিং লাতে অনুষ্ঠিত হয়েছে এই ফ্যাশন শো। এটি ১৯ হাজার ২৪ ফুট উচ্চতায় অবস্থিত। ফ্যাশন শোটি লাদাখ আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট অ্যালায়েন্সের অংশীদারত্বে লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ দ্বারা আয়োজন করা হয়েছিল এবং এতে ভারতীয় সেনাবাহিনী ও সীমান্ত সড়ক সংস্থার সমর্থন ছিল। শোতে সারা বিশ্বের ১২টি দেশের মডেলরা অংশ নেন।

শোয়ের আয়োজকরা জানিয়েছেন, উমলিং লা ফ্যাশন শোটির উদ্দেশ্য ছিল ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘এক বিশ্ব এক পরিবার’, এতে ধর্মের প্রচারের পাশাপাশি অত্যন্ত মূল্যবান জিআই ট্যাগড লাদাখের পশমিন গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুন:

শ্রীদেবীর মৃত্যু নিয়ে বনি কাপুর প্রথমবার মুখ খুললেন

২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে প্রকৃতি-আদরের ‘যন্ত্রণা’

সর্বশেষ পাওয়া সংবাদ