সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
advertisement
বিনোদন

কঙ্গনার ‘তেজস’ সিনেমার টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক : বলিউড নায়িকা কঙ্গনা রানাউতের ‘তেজস’ সিনেমা চলতি মাসেই মুক্তি পাচ্ছে। আজ (২ অক্টোবর) ভারতের গান্ধী জয়ন্তীতে প্রকাশ্যে এ সিনেমার টিজার।

কঙ্গনা অভিনয় দক্ষতা বারবার প্রশংসিত হয়েছে। ‘তেজস’ সিনেমার টিজার প্রকাশের পর তা আরও একবার প্রমাণিত হলো। ১ মিনিট ২৫ সেকেন্ডের টিজার দেখে দর্শকরা বিস্মিত হয়েছেন। টিজার মুক্তির সময় ঘোষণা করা হয়েছে ‘এয়ার ফোর্স ডে’ অর্থাৎ ভারতীয় বিমানসেনা দিবস ৮ অক্টোবর প্রকাশ্যে আসবে সিনেমার ট্রেলার।

‘তেজস’ সিনেমায় বিমানসেনা তেজস গিলের চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। তার ভক্ত-অনুরাগীদের দাবি, অনেক প্রতীক্ষার পর এ সিনেমাই ভাগ্য ফেরাবে অভিনেত্রীর। দেশপ্রেমে ভরপুর এ সিনেমা বক্স অফিসে ঝড় তুলবে বলে আশা ট্রেড অ্যানালিস্টদেরও।

টিজারে দেশ ভালোবাসার স্পষ্ট আভাস মিলেছে। এ সিনেমা যে অ্যাকশনে ভরপুর তা বলাই বাহুল্য। টিজারের শেষে ব্যবহৃত একটি সংলাপ নিঃসন্দেহে বাড়িয়েছে উত্তেজনা, ‘ভারত কো ছেড়োগে তো ছোড়েঙ্গে নেহি’ অর্থাৎ ‘ভারতকে উত্যক্ত করলে ছাড় পাওয়া যাবে না’। আপাতত সবাই অপেক্ষায় ৮ অক্টোবর ট্রেলার মুক্তির।

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ অক্টোবর। এদিন টিজার পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমাদের দেশের ভালোবাসার জন্য উড়ান নিতে প্রস্তুত! ট্রেলার আসছে ভারতীয় বিমানসেনা দিবস, ৮ অক্টোবরে।’

সর্বশেষ পাওয়া সংবাদ