সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
advertisement
বিনোদন

ভাইরাল হলো শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও

বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। শুভশ্রী নিজেই এ ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা গেছে, ৮ মাসের গর্ভাবস্থাতেও জিম করছেন শুভশ্রী। সঙ্গে তিনি লিখেছিলেন, কোনও অজুহাতই নেই। আট মাসের গর্ভবতী। উপভোগ করছি। এই জীবন বড়ই সুন্দর। এরপর থেকেই নেতিবাচক সমালোচলার ঝড় বইতে থাকে।

একজন লেখেন, সন্তান হওয়ার পর শরীরচর্চা করলেই তো ভাল ছিল। তার ওপর এখন আবার ৮ মাস। আর একটা মাস অপেক্ষা করা কি যাচ্ছিল না? এখন শারীরিক ও মানসিক দিকে দিয়ে সুস্থ থাকাটা দরকার। ‘মা হিসেবে শুভশ্রী নাকি একেবারেই অযোগ্য’ এমন কমেন্টও করে অনেকে।

এসব দেখে অভিনেত্রী রীতিমত অবাক হয়েছেন এবং তিনি কাউকে কিছু বলেনও নি কিন্তু এর প্রতিবাদ সরূপ একটি কবিতা পাঠ করেছেন জনপ্রিয় আবৃত্তিকার পারোমিতা। যে কবিতার মূল বক্তব্য তিনি বলেন, “মেয়েরাই মেয়েদের জাজ করে”। যেভাবে শুভশ্রী সমালোচিত হচ্ছেন, তা নিয়েই এই কবিতার মাধ্যমে প্রতিবাদ করেন পারোমিতা।

সন্তানের ভাল কীসে হবে তা যে একজন মা-ই সবচেয়ে ভাল বুঝতে পারেন, সেই বক্তব্যই ছিল ওই কবিতায়।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ