সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
advertisement
বিনোদন

বেগম রোকেয়ার বই ‘সুলতানাস ড্রিম’ নিয়ে স্প্যানিশ সিনেমা

বিনোদন ডেস্ক : বাংলার নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়াকে নিয়ে স্পেনে তৈরি হয়েছে অ্যানিমেটেড চলচ্চিত্র। যা নির্মাণ করেছেন সেদেশের অ্যানিমেটর ইসাবেল হারগুয়েরার।

দিল্লির একটি আর্ট গ্যালারিতে হঠাৎ দেখা পান ‘সুলতানা’স ড্রিম’ নামের একটি বইয়ের। সেদিনই নারীপ্রধান চরিত্রটি মনে ধরে যায় স্পেনের এ পরিচালকের। সিনেমাটির নির্মাণসহ নানা বিষয়ে সিনে ইউরোপার চলচ্চিত্র সমালোচক জুলিয়া অলমো ও উৎসবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসাবেল কথা বলেছেন।

তুলে ধরেন বেগম রোকেয়ার সঙ্গে তাঁর পরিচয় পর্ব। বলেন, ‘‘১০ বছর আগে আমি ভারতে গিয়েছিলাম। দিল্লিতে গিয়ে ভাগ্যক্রমে ‘সুলতানা’স ড্রিম’ বইটি হাতে পেয়েছিলাম। সুলতানার গল্পটি আমাকে অনুপ্রাণিত করেছিল। আমার কাছে মনে হয়েছিল, হাতে সমৃদ্ধ কিছু পেয়েছি। কারণ এখানে নারীদের ভিন্নভাবে চিন্তা করার প্রসঙ্গগুলো দেখানো হয়েছে।’’

পরিচালকের মনে হয়েছে, তৎকালীন বাংলার নারীসমাজ, বিশেষত মুসলিম নারী এবং সমাজব্যবস্থার একটা চমৎকার দলিল এ উপন্যাস। আর সে কারণেই এটির প্রতি তাঁর আগ্রহ জন্মায়।

তিনি জানান, এটি তাঁর প্রথম চলচ্চিত্র। আর সিনেমাটি আগামী ১৭ নভেম্বর স্পেন–ভারতসহ বেশ কিছু দেশে মুক্তি দেওয়া হবে।

আরও পড়ুন:

সেন্সর বোর্ডের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ দক্ষিণী অভিনেতার

‘মুজিব: একটি জাতির রূপকার’-এর ট্রেলার প্রকাশ, মুক্তি ১৩ অক্টোবর

সর্বশেষ পাওয়া সংবাদ