সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা শার্শায় ইয়াবাসহ যুবক আটক
advertisement
বিনোদন

গাড়ির ধাক্কায় প্রাণ গেল নারীর, আটক দক্ষিণী অভিনেতা

বিনোদন ডেস্ক : দক্ষিণী অভিনেতা নাগাভূষণের গাড়িচাপায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঘটেছে ঘটনাটি।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, বেঙ্গালুরুতে বসন্তপুরের রাস্তা ধরে উত্তরহল্লি থেকে কোনানাকুন্তের দিকে যাচ্ছিলেন কন্নড় তারকা নাগাভূষণ। দ্রুতগতিতে গাড়ি চালানোর জেরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। রাস্তা থেকে ফুটপাথে উঠে যায় গাড়ি।

সেসময় ফুটপাথ দিয়ে হাঁটছিলেন এক বয়স্ক দম্পতি। তারকার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই দম্পতি। নাগাভূষণ নিজেই তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৪৮ বছরের ওই নারীর। এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৫৮ বছর বয়সি পুরুষ।

প্রসঙ্গত, মাথায়, পেটে ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। হাসপাতালে আপাতত চিকিৎসা চলছে তার। দুর্ঘটনার পর কন্নড় অভিনেতার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। কুমারস্বামী থানায় দায়ের করা হয়েছে এফআইআর। গ্রেপ্তারও করা হয় নাগাভূষণকে। পরে জামিনে মুক্তি পান তিনি।
সূত্র : হিন্দুস্তান টাইমস।

আরও পড়ুন:

‘মুজিব: একটি জাতির রূপকার’-এর ট্রেলার প্রকাশ, মুক্তি ১৩ অক্টোবর

সেলিব্রেটি ক্রিকেট লিগে তারকাদের মারামারি, আহত ৬

সর্বশেষ পাওয়া সংবাদ