সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা শার্শায় ইয়াবাসহ যুবক আটক
advertisement
বিনোদন

সড়ক দুর্ঘটনায় আহত তানজিন তিশা

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা সড়ক দুর্ঘনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন এই অভিনেত্রী। তাকে বহন করা ব্যক্তিগত গাড়িটিকে ধাক্কা দেয় একটি ড্রাম ট্রাক। এতে আহত হন তিশা। গাড়ির পেছনের অংশ ভেঙে গেছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দুর্ঘটনাকবলিত গাড়ির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিশা। তবে, কোথায় এ দুর্ঘটনা ঘটেছে তা উল্লেখ করেননি তিনি।

দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে তানজিন তিশা ছবির ক্যাপশনে লেখেন, গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ড্রাম ট্রাক আমার গাড়িটি দুমড়ে-মুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়।

তিনি আরও বলেন, তারপরও আলহামদুলিল্লাহ! আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন তাদের সবাইকে ধন্যবাদ।

প্রসঙ্গত, গত মাসের শুরুতে জ্বরে আক্রান্ত হন তানজিন তিশা। বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে বাসায় ফিরেন এই অভিনেত্রী। বর্তমানে টিভি নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ