সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা শার্শায় ইয়াবাসহ যুবক আটক
advertisement
বিনোদন

কলকাতার সিনেমায় অপূর্ব

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। কপ থ্রিলার এ সিনেমার নাম ‘চালচিত্র’। এটি পরিচালনা করবেন প্রতিম ডি গুপ্ত।

যেখানে অপূর্বের সঙ্গে থাকছেন মুনমুন সেনের কন্যা এবং বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন, অভিনেতা টোটা রায় চৌধুরী, শান্তনু মহেশ্বরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীর মতো জনপ্রিয় শিল্পীরা।

সিনেমাটি নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল অপূর্বর সঙ্গে। গল্প পছন্দ হওয়ায় গেল শুক্রবার কলকাতায় পাড়ি জমান তিনি। আজ থেকে অংশ নেবেন শুটিংয়ে।

এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি বেশ উত্তেজিত। কারণ গল্পটা ভালো। প্রযোজক-পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করছেন, তাই আরো ভালো লাগছে ছবিটার অংশ হতে পেরে।’ চরিত্র সম্পর্কে বিস্তারিত না জানালেও পরিচালক জানিয়েছেন সিনেমাটিতে অপূর্বকে পুলিশের চরিত্রে দেখা যাবে।

আরও পড়ুন:

১১ বছর পর আবার বাবা হচ্ছেন জিৎ

রায়হান রাফীর সিনেমায় শাকিব খান!

সালমান খানের ‘টাইগার থ্রি’র টিজার প্রকাশ

সর্বশেষ পাওয়া সংবাদ