মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
advertisement
বিনোদন

আইএফআইসি ব্যাংকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “চিরঞ্জীব মুজিব”এর বিশেষ প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক : আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’-এর বিশেষ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (জুন ৮) আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হল-এ প্রায় দুই শতাধিক কর্মীর উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত এই চলচ্চিত্রটির প্রদর্শন কর হয় এবং একযোগে দেশব্যাপী ব্যাংকের ১২৭৬টি শাখা-উপশাখায় চলচ্চিত্রটি ভার্চুয়ালি প্রদশর্নের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব শাহ এ সারওয়ার।

এ সময় চলচ্চিত্রটির প্রযোজক লিটন হায়দার শুভেচ্ছা স্মারক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চলচ্চিত্রটির পোস্টার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ