মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

ন্যাশনাল কনটেন্ট ফেস্টের আয়োজন করেছে আর্টলিট

বিনোদন ডেস্ক : স্বাধীন কনটেন্ট ক্রিয়েটরদের বাছাইকৃত কনটেন্ট নিয়ে অনুষ্ঠিতব্য দিনব্যাপী ‘ন্যাশনাল কনটেন্ট ফেস্ট ২০২৩’এর জন্য কনটেন্ট আহ্বান করেছে আর্টলিট। আগামী ১৩ জুনের মধ্যে ১২টি ক্যাটাগরিতে কনটেন্ট জমা দিতে পারবেন যে কোন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর।

উৎসব পরিচালক দীপান্ত রায়হান জানান, ‘সারাদেশের কয়েক লাখ কনটেন্ট ক্রিয়েটর তাদের কনটেন্টের মাধ্যমে শিক্ষা, কৃষি, তথ্য, চিত্ত-বিনোদন, ভালো ও মানবিক কাজে উৎসাহিত করে থাকেন। এর পাশাপাশি এসব কনটেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে।

তিনি আরও জানান, যা জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। সুতরাং কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহিত করা এখন সময়ের দাবি। এ লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজন করা হচ্ছে ন্যাশনাল কনটেন্ট ফেস্ট ২০২৩।’

শিক্ষা, কৃষি, ভ্রমণ, ইতিহাস-ঐতিহ্য, রান্না, মানবিক স্টোরি, রিভিউ (বই, চলচ্চিত্র, খাবার) মোটিভেশন, স্বাস্থ্য, শর্ট ফিকশন, আইটি, কমেডি-এই ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশের যে কোনো কনটেন্ট ক্রিয়েটর প্রতিযোগিতার জন্য কনটেন্ট জমা দিতে পারবেন। কনটেন্ট জমা দেওয়া যাবে ফিল্মফ্রিওয়ের www.filmfreeway.com ও গুগল লিংক এর মাধ্যমে। জুরি বোর্ডের মাধ্যমে প্রতি ক্যাটাগরিতে ৩টি করে কনটেন্ট মনোনয়ন দেওয়া হবে।

মনোনীত কনটেন্টগুলো ‘ন্যাশনাল কনটেন্ট ফেস্ট ২০২৩’ -এ প্রদর্শন করা হবে। প্রদর্শনী শেষে ১২টি ক্যাটাগরিতে সেরা কনটেন্টের জন্য ১২ জন কনটেন্ট ক্রিয়েটরকে ‘বেস্ট কনটেন্ট অ্যাওয়ার্ড-২০২৩’
প্রদান করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ