মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

তৃতীয় বিয়ের পথে আমির খান!

বিনোদন ডেস্ক : এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডে অন্যতম তারকা আমির খান। খুব শীঘ্রই নাকি হ্যাটট্রিক করতে চলেছেন ‘লাল সিংহ চড্ডা’ খ্যাত তারকা। পাত্রীর সঙ্গে আমিরের সমীকরণ নিয়ে অনেক দিন ধরেই চর্চা বলিপাড়ার অন্দরে। তবে এবার আমিরের সঙ্গে সেই অভিনেত্রীর প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন বলিউডের স্বঘোষিত সিনেসমালোচক কামাল আর খান।

সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি দাবি করেন, বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন আমির।

আমির খানের হাত ধরেই বলিউডে অভিষেক ফাতিমা সানা শেখের। ২০১৬ সালে ‘দঙ্গল’ ছবিতে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ তাঁর। প্রথম ছবি থেকেই আমিরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো। বলিউডে একাধিক পার্টিতে চর্চার বিষয় হয়েছে আমির ও ফাতিমার সম্পর্কের রসায়ন। তবে, এত দিন নিজেদের সম্পর্ক নিয়ে কখনও জনসমক্ষে মুখ খোলেননি আমির বা ফাতিমা কেউ-ই। অথচ আমিরের মেয়ের বাগ্‌দান অনুষ্ঠানেও দেখা গিয়েছে ফাতিমাকে। এবার আমিরের সঙ্গে তাঁর বিয়ের খবর সামাজিক মাধ্যমের পাতায় ফাঁস করলেন কামাল আর খান।

image-75

একটি টুইটে তিনি লেখেন, ‘‘খুব শীঘ্রই নিজের মেয়ের বয়সি ফাতিমা সানা শেখের সঙ্গে বিয়ে করতে চলেছেন আমির খান। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই ফাতিমার সঙ্গে প্রেম করছেন আমির।’’ যদিও কামাল আর খানের এই দাবির সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

গত কয়েক বছর ধরে পেশাগত ক্ষেত্রে বেশ কয়েক বার হোঁচট খেয়েছেন বলিউড তারকা আমির খান। তবে, সব থেকে বেশি খবরে থেকেছেন ব্যক্তিগত জীবনের ওঠাপড়া নিয়ে। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে ফাতিমার সঙ্গে প্রেমের কানাঘুষো, সব নিয়েই একাধিক বার শিরোনামে উঠে এসেছেন আমির। দিন কয়েক আগেই ফাতিমার সঙ্গে পিকলবল খেলতে দেখা গিয়েছিল আমিরকে। নিজেদের অজান্তেই ক্যামেরাবন্দি হয়েছিলেন দু’জনে। তখনও একে অপরের সঙ্গে বেশ সাবলীল দেখাচ্ছিল আমির ও ফাতিমাকে। তবে কি জল্পনাই সত্যি? ফাতিমার সঙ্গেই কি ফের নতুন করে শুরু করতে চলেছেন মিস্টার পারফেকশনিস্ট? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা। সূত্র-আনন্দবাজার।

image-73

আরও পড়ুন:

বলিউড নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য প্রিয়াঙ্কা চোপড়ার

বিয়ে করলেন কণ্ঠশিল্পী ইমরান

সর্বশেষ পাওয়া সংবাদ