মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

বলিউড নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য প্রিয়াঙ্কা চোপড়ার

বিনোদন ডেস্ক: ফের বলিউডের অন্দরের বাস্তবতা উঠে এল প্রিয়াঙ্কা চোপড়ার বক্তব্যে। এর আগেই বলিউড ছাড়ার প্রসঙ্গে সরব হয়েছিলেন তিনি। এবার সেই ঘটনার কথা উঠতেই ফের বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী। তাঁর দাবি , ইন্ডাস্ট্রিতে তাঁকে এক কোনায় করে দেওয়া হয়েছিল এবং তিনি বলিউডের অন্দরের রাজনীতিতেও ক্লান্ত হয়ে পড়েছিলেন। একটি নতুন সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর শুরুর দিকের সময়ের কথা বলেন যখন একজন পরিচালক শ্যুটিংয়ের সময় তাঁর অন্তর্বাস দেখতে চেয়েছিলেন।

এক ম্যাগাজিনের সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ২০০২-০৩ সালে একটি ছবিতে একটি চরিত্রের জন্য তাঁকে কাস্ট করা হয় যেখানে তিনি একজন আন্ডারকভার এজেন্ট। তিনি বলেন, সেই সময় তিনি ইন্ডাসট্রিতে নতুন ছিলেন এবং এমন একজন পরিচালকের সঙ্গে কাজ করছিলেন যাঁর সঙ্গে তাঁর আগে কখনও দেখা হয়নি।

অভিনেত্রী সেই ছবির একটি নির্দিষ্ট দৃশ্য সর্ম্পকে বলতে গিয়ে বলেন, যখন তিনি আন্ডারকভার এজেন্টের ভূমিকায় অভিনয় করছিলেন, চিত্রনাট্য অনুযায়ী সেই দৃশ্যে এক ব্যক্তিকে সিডিউস করার কথা ছিল প্রিয়াঙ্কা অভিনীত চরিত্রটির। সেই দৃশ্যের জন্য তাঁকে পোশাক খুলতে হত ও চিত্রনাট্য অনুযায়ী একের পর এক পোশাক খোলার সিক্যোয়েন্স ছিল। তাই একাধিক পোশাক পরার পরিকল্পনা করেন প্রিয়াঙ্কা। কিন্তু শ্যুটের আগেই পরিচালক এসে তাঁকে বলেন যে তিনি প্রিয়াঙ্কার অন্তর্বাস দেখতে চান।

পরিচালক বলেছিলেন, “আমাকে তোমার অন্তর্বাস দেখতে হবে। নাহলে কেউ সিনেমাটি দেখতে আসবে?” তিনি আরও বলেন, পরিচালক এই কথাগুলি তাঁকে সরাসরি না বলে তাঁর স্টাইলিস্টকে বলেন। এতেই অপমানিত বোধ করেন নায়িকা। তাঁর কাছে এটা অমানবিক একটা মুহূর্ত। প্রিয়াঙ্কা বলেন, সেই সময় তাঁর মনে হয় তাঁকে কীভাবে ব্যবহার করা হবে সেই আলোচনায় তিনিই যেন বহিরাগত।

প্রিয়াঙ্কার মনে হয় তাঁর আর্ট গুরুত্বপূর্ণ নয়, সে কী যোগদান করছেন সেটাই গুরুত্বপূর্ণ। দুদিন শ্যুটিংয়ের পর অভিনেত্রী সিনেমাটি ছেড়ে বেরিয়ে আসেন এবং যা খরচ হয়েছে তা তিনি নিজের থেকেই প্রোডাকশনকে ফেরত দেন। পরিচালক সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন যে রোজ ঐ লোককে দেখা তাঁর পক্ষে সম্ভব ছিল না। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

বিয়ে করলেন কণ্ঠশিল্পী ইমরান

ক্যানসার আক্রান্ত ফ্যানের শেষ ইচ্ছা পূরণ করলেন শাহরুখ

জামিন পেলেন সংগীতশিল্পী নোবেল

কোরিয়ান ভাষায় তৈরি হবে অজয়ের ‘দৃশ্যম’

সর্বশেষ পাওয়া সংবাদ