মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

আগামী ২৬ মে প্রেক্ষাগৃহে আসছে পরীমণির ‘মা’

বিনোদন ডেস্ক : পরীমণি অভিনীত সিনেমা ‘মা’ মুক্তি পাবে ২৬ মে। প্রেক্ষাগৃহে নির্ধারিত সময়েই কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হচ্ছে। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ২০ মে প্রিমিয়ার হবে সিনেমাটির।

অরণ্য আনোয়ার বলেন, ‘১৯ মে নয়, কান থেকে ফেরার পর ২৬ মে মুক্তি পাবে মা। ২০ মে মার্শে দ্যু ফিল্মে মা সিনেমার স্ক্রিনিং। ২২ মে ঢাকা ফিরব। তারপর ২৬ মে মুক্তি দেওয়া হবে প্রেক্ষাগৃহে। মা মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। রিলিজ ডেট পিছিয়ে যাওয়ায় আমাদের প্রচার-প্রচারণা এবং দর্শক আগ্রহ আরও বৃদ্ধি পাবে।’

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে তৈরি হয়েছে মা সিনেমার গল্প। মৃত ঘোষিত ৭ মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন অরণ্য আনোয়ার। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি। সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। পরী যখন এ সিনেমার শুটিং করেন, তখন তিনি অন্তঃসত্ত্বা। তাই সিনেমাটি ছেলে রাজ্যর জন্য উপহার হিসেবে দেখছেন অভিনেত্রী।

অরণ্য পুলকের (এপি) ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ