মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

‘প্রতিদিন ৪ লক্ষ টাকার মাদক সেবন করে নোবেল’

বিনোদন ডেস্ক : বিতর্কের অন্য নাম নোবেল। বারংবার তাঁর নাম জড়িয়েছে বিতর্কে। কখনও তাঁর কার্যকলাপ কখনও আবার তাঁর মন্তব্য, নোবেলকে নিয়ে বিতর্কের শেষ নেই। কখনও মদ খেয়ে মাতলামি, কখনও দুর্ঘটনা, কখনও রবীন্দ্র সংগীত নিয়ে বিরূপ মন্তব্য, একের পর এক কাণ্ড করেই চলেছেন দেশের সংগীতিশিল্পী মাইনুল আহসান নোবেল। কিছুদিন আগেই মঞ্চে উঠে মাইক ভাঙার জন্য খবরের শিরোনামে উঠে আসে নোবেলের নাম। এবার তাঁর বিরুদ্ধে নতুন বোমা ফাটালেন তাঁর স্ত্রী সালসাবিল মাহমুদ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর দাবি, ‘এক সময় নোবেল নামাজ পড়ত। মঞ্চে ওঠার আগেও নামাজ পড়া বাদ দিত না। ‘সারেগামাপা’তে সবাইকে বসিয়ে রেখে পর্যন্ত নামাজ পড়েছে। কীভাবে যে তার এত পরিবর্তন ঘটল! আমি নিশ্চিত, ওর কোনও শারীরিক সমস্যা হলে সাধারণ মানুষই ওর জন্য দোয়া করতেন। কিন্তু তার এই সমস্যা মানসিক, আর তার কারণ নেশা’।

সালসাবিলের দাবি, প্রতিদিন নাকি ৪ লাখ টাকা মূল্যের মাদক সেবন করেন নোবেল।

এদিকে মাইনুল আহসান নোবেলকে ডিভোর্স দেওয়ার পর খুনের হুমকি দেওয়া হয়েছে তাঁর প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদকে। আগেও মাদকের বিষয় সামনে এনে ফেসবুকে পোস্ট করেছিলেন সালসাবিল। তিনি দাবি করেন, নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে অনেক ক্ষমতাবান মানুষের অবদান আছে। সেই স্ট্যাটাসের পরই নাকি সালসাবিলকে ‘গুমের হুমকি’ দেওয়া হয়। ‘গুমের হুমকি’ পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি লিখেছেন— ‘ক্ষমতাধর ড্রাগ মাফিয়াদের থেকে শখানেক কল; আমি নাকি কত বড় ভুল করে ফেলেছি আমি নিজেও জানি না। আমাকে গুম করা তাদের দুই মিনিটেরও বিষয় নয়। কোনো আইন তাদের কিছু করতে পারবে না। আইন তারা পকেটে রাখে’।

গায়ক নোবেল মাদকাসক্ত হওয়ায় অনেক আগে থেকেই সেপারেশনে ছিলেন তাঁর স্ত্রী সালসাবিল মাহমুদ। সম্প্রতি মঞ্চে মাতলামির ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার পরেই সালসাবিল গায়কের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এরপর ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে গায়কের স্ত্রী জানান, ‘আমি আমার পারিবারিক সিদ্ধান্তে নোবেলের সঙ্গে ডিভোর্সের কাজ সম্পন্ন করলাম, ধন্যবাদ।’ মাদক ছাড়তে না পারায় প্রকাশ্যে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত সবাইকে জানানোর অপরাধে সালসাবিলকে ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন গায়ক নোবেল। এমনটাও দাবি করেছিলেন তিনি।

আরও পড়ুন:

নোবেলকে তালাক দিলেন স্ত্রী সালসাবিল

মঞ্চে নোবেলের মাতলামি, জুতা ছুড়ে মারলেন দর্শকরা

ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, বাকি আছে শুধু মৃত্যু: নোবেল

সর্বশেষ পাওয়া সংবাদ