মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

এবার দেশে আসছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি পেয়েছে গত শুক্রবার (১২ মে)। দেশের ৪১টি সিনেমা হলে ছবিটি চলছে। স্টার সিনেপ্লেক্সে এই ছবিটি ভালো চললেও অন্যান্য সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারছে না ‘পাঠান’। নতুন খবর, আমদানি প্রক্রিয়ায় এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’।

সালমান খান অভিনীত এই ছবিটি ভারতসহ বিশ্বের অনেক দেশে ঈদ উপলক্ষে মুক্তি পায় ২১ এপ্রিল। ইতোমধ্যে শতকোটির উপরে ব্যবসা করা এই ছবিটি বাংলাদেশে দিচ্ছে এনইউ আহমেদ ট্রেডার্স।

এর কর্ণধার প্রযোজক কামাল কিবরিয়া লিপু জানান, ‘কিসি কা ভাই কিসি কি জান’ বাংলাদেশে মুক্তি দিতে তিনি ইতোমধ্যে মন্ত্রণালয়ে আবেদন করেছেন। বলেন, অনুমতি পাওয়ার প্রক্রিয়া জটিল। অনুমতি পেলে মুক্তি দেব।

”কবে মুক্তি পাবে সেই ডেট হয়নি। কারণ সরকারী অনুমতি পাইনি। তবে অনুমতির জন্য আবেদন করা আছে। মিটিংয়ে পাশ হলে, এলসি করে সেন্সর করার পর চূড়ান্ত বলতে পারবো কবে মুক্তি পাবে। যত দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হবে তত দ্রুতই ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি দেয়া সম্ভব হবে।”

আমদানির মাধ্যমে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি দিয়েছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন। তিনি বলেন, ‘কিসি কা ভাই কিসি কি জান’ আমি নিয়ে আসছি না। শুনেছি এটা কামাল কিবরিয়া লিপু ভাই আমদানি করছেন।

হল মালিক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, সালমান খানের এ ছবি মুক্তির জন্য ১১ দিন আগে অনুমতির জন্য মন্ত্রণালয়ে আবেদন গেছে।

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি সালমান খানের প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খান ফিল্মস থেকে নির্মিত। প্রায় দেড়শ কোটি বাজেটে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, দাগ্গুবতী ভেঙ্কটেশ, জগপতি বাবু প্রমুখ।

সিনেমা হল মালিকদের দীর্ঘদিনের চাওয়া ছিল হিন্দি ছবি আমদানি। বলিউডের ‘পাঠান’ মুক্তির মাধ্যমে সেই চাওয়া পূরণ হলো। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানাচ্ছে, তাদের সবগুলো শাখার পাঠান ভালো ব্যবসা করছে। তবে সিঙ্গেল স্ক্রিনের মালিকরা বলছেন, খুব বেশি সুবিধা করতে পারছে না পাঠান।

বলিউড ভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামা এক বিশেষ প্রতিবেদনে জানাচ্ছে, মুক্তির প্রথম দিনে বাংলাদেশের বক্স অফিস থেকে ‘পাঠান’ ২৫ লাখ টাকার টিকিট বিক্রি করেছে।

আরও পড়ুন:

অবশেষে বাগদান সারলেন রাঘব-পরিণীতি

দেশে শাহরুখের পাঠান ঝড়

‘রবীন্দ্র কাব্য রহস্য’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ

সর্বশেষ পাওয়া সংবাদ