মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

শাকিব খানের নতুন নায়িকা ইধিকা পাল

আগমী পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাবে সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিটি । তবে এই ছবিতে শাকিব খানের নায়িকা কে হবেন, এ নিয়ে জল্পনা-কল্পনা ছিল এতোদিন। এ সিনেমায় নায়িকা বলিউড থেকে নেওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান পরবর্তী ছবিতে সেটা চূড়ান্ত করেছে। কলকাতার সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল হচ্ছেন ‘প্রিয়তমা’এর নায়িকা।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে নির্মাতা হিমেল আশরাফ জানান, ইধিকা পালের ভিসা হয়েছে। প্রিয়তমা ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে তাকেই চূড়ান্ত করা হয়েছে।

এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। নির্মাতা হিমেল আশরাফ জানালেন, ৮ মে থেকে শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান আর ইধিকা যোগ দেবেন ১১ মে।

শাকিবের সিনেমায় নতুনভাবে হাজির হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছেন এই নায়িকা। এর সঙ্গে নিজের লুকেও পরিবর্তন এনেছেন। নির্মাতা জানান, অপরিপাটি, অগোছাল লুকের একটি চরিত্র থাকবে। এ কারণে শাকিব খান ওজন কমিয়েছেন। চরিত্র ও ছবির গল্প ডিমান্ড করে নতুন লুক ক্রিয়েট করা হয়েছে।

কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী ইধিকা পাল। নিজের অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী এই সুন্দরী। প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। পরে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘রিমলির’ প্রধান চরিত্রে তাকে দেখা যায়।

‘প্রিয়তমা’ সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। ছবিটিতে যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

সর্বশেষ পাওয়া সংবাদ