মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘পাঠান’

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি বাংলাদেশে আগামি শুক্রবার (৫ মে) মুক্তি পাচ্ছে না। চলচ্চিত্রটি আগামি ১২ মে মুক্তি পাবে। কারণ সিনেমাটি এখনও বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়নি।

জানা গেছে, সিনেমা সংগঠনগুলোর মোর্চা চলচ্চিত্র সম্মিলিত পরিষদের আবেদনের প্রেক্ষিতেই জটিলতার মুখে পড়েছে ‘পাঠান’। এমনটাই জানিয়েছেন সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক খোরশেদ আলম খসরু। এই সংগঠনের ব্যানারেই ভারতীয় সিনেমা বাংলাদেশে মুক্তির জোর আবেদন করা হয় এবং তাতে সায় দেয় তথ্য মন্ত্রণালয়।

জানা গেছে, ৫ মে মুক্তির লক্ষ্যে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট থেকে মঙ্গলবার সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে ‘পাঠান’। তবে বোর্ডের সদস্যরা এখনও সিনেমাটি দেখেননি। তাছাড়া কবে দেখবেন, সেই তারিখও চূড়ান্ত হয়নি।

সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু নিশ্চিত করেন, ৫ মে ‘পাঠান’ মুক্তি সম্ভব নয়। কেননা সিনেমাটি এখনও বোর্ডে প্রদর্শিত হয়নি।

খসরু বলেন, ‘বুধবার দুটি সিনেমার শো আছে। এর মধ্যে একটি বাংলা, একটি ইংরেজি। তালিকায় ‘পাঠান’ নেই। এরপর বৃহস্পতিবার সরকারি ছুটি। ফলে সেদিন সেন্সর বোর্ড বন্ধ থাকবে। এরমধ্যে চলচ্চিত্র সম্মিলিত পরিষদের পক্ষ থেকেও আবেদন করা হয়েছে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর স্বার্থে ‘পাঠান’ এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য।’

এই প্রযোজক ও চলচ্চিত্র নেতা আরও জানান, এক সপ্তাহ পিছিয়ে ‘পাঠান’ আগামী ১২ মে মুক্তি পেতে পারে।

‘পাঠান’ বিশ্বের শতাধিক দেশে মুক্তি পায় ২৫ জানুয়ারি। যা আয় করে ১ হাজার ৫০ কোটি রুপি। এরমধ্যে সিনেমাটি প্রেক্ষাগৃহে ঝড় তুলে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মেও।

আরও পড়ুন:

বিয়ে করলেন সালমান মুক্তাদির

‘লাল সিং চড্ডা’ খারাপ সিনেমা, তাই কেউ দেখেনি!

সর্বশেষ পাওয়া সংবাদ