মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

মেয়েদের শরীর অত্যন্ত মূল্যবান, তা ঢেকে রাখাই উচিত: সালমান

বিনোদন ডেস্ক : রিল লাইফ নয়, রিয়েল লাইফের কথা বললেন সালমান খান। ভাইজানের মত, মেয়েদের শরীর অত্যন্ত মূল্যবান। তাই তা যতটা পারা যায় তা ঢেকে রাখাই ভালো। আপ কী আদালত অনুষ্ঠানে এসে অভিনেত্রী পলক তিওয়ারির মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভাইজান।

সম্প্রতি এক সাক্ষাতকারে এসে পলক বলেন, সালমান খানের সেটে একটা অলিখিত নিয়ম থাকে। সেটি হল, মেয়েদের যতটা সম্ভব তাদের কাঁধ ঢেকে রাখতে হবে।

কিসি কী ভাই কিসি কী জান ছবিতে সালমানের কো স্টার পলক তিওয়ারি মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে সালমান আপ কী আদালত অনুষ্ঠানে বলেন, একটা ভালো ছবি বানালে পরিবারের সবাই তা দেখতে যায়। আমার মনে হয় মহিলাদের শরীর অত্যন্ত মূল্যবান। তাই আমার মনে হয় মহিলাদের শরীর যতটা ঢাকা থাকবে ততটাই ভালো। এনিয়ে আমার কোনও দ্বিচারিতা নেই।

এই নিয়ম কি শুধু মহিলাদের জন্য? সালমান বলেন, আসলে সমস্যাটা মহিলাদের নিয়ে নয়, পুরুষদের। যেভাবে একজন পুরুষ আপনার বোন, মেয়ে, স্ত্রীর দিকে তাকিয়ে থাকে তা আমার ভালো লাগে না।

নিজের মন্তব্যের সমর্থনে সালমান আরও বলেন, সবাই জানে আমরা কখনও কখনও নিজেদের সংযম হারিয়ে ফেলি। তাই আমরা যখন কোনও ছবির শ্যুটিং করি কখন খেয়াল করা উচিত আমরা যেন সংযম হারিয়ে না ফেলি।

উল্লেখ্য, সিদ্ধার্থ খান্নাকে দেওয়া এক সাক্ষাতকারে পলক তিওয়ারি বলেন, সালমান স্যারের সঙ্গে একটি অ্যাড ফিল্ম্ করেছিলাম। অনেকেই এটা জানেন না। সালমান স্যারের একটা নিয়ম ছিল যে কোনও মহিলা তাঁর সেটে থাকবে তাদের নেকলাইন যেন উঁচু থাকে। সব মেয়েরাই তাদের শরীর ঠিকঠাক ঢেকে রাখবে। আমার ক্ষেত্রে আমি এটাই করেছিলাম। বড়দের সামনে ঠিকমতো ড্রেস করে থাকি। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আবেদন জমা ১০ মে পর্যন্ত

‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-২০২৩’ সেরার পুরস্কার পেলেন যারা

শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা

সর্বশেষ পাওয়া সংবাদ