সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

নতুন বছরে রেকর্ড গড়েছে দেবের ‘প্রজাপতি’

বিনোদন ডেস্ক : ভারতজুড়ে মুক্তি পেয়েছে টালিউড সুপারস্টার দেব অভিনীত সিনেমা ‘প্রজাপতি। বছরের প্রথম দিনেই এই ছবি রেকর্ড গড়েছে।

নতুন বছরে পশ্চিমবঙ্গ ছাড়াও মুম্বাই, দিল্লি, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে হাউজফুল ছিল এই সিনেমা। সেকথা সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে নিজেই জানান দেব, প্রযোজক অতনু রায় চৌধুরী ও পরিচালক অভিজিৎ সেন।

প্রজাপতির সাফল্যে স্বভাবতই তারা খুশি। সাম্প্রতিক সময়ে কোনো বাংলা ছবিই একসঙ্গে ভারতজুড়ে হাউজফুল হয়নি। সেই ক্ষেত্রে রেকর্ড গড়েছে এই ছবি।

দেব এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২২ ডিসেম্বর ২০২৩, আমরা ফিরছি আমাদের স্বপ্নের ছবি নিয়ে। ছবির নাম ও অভিনেতা-অভিনেত্রীদের নাম ঘোষণা করা হবে শিগগিরই।’ শেয়ার করেছেন দুটি ছবি।

যেখানে দেবের সঙ্গে দেখা যাচ্ছে অতনু রায় চৌধুরী ও অভিজিৎ সেনকে। টনিক ও প্রজাপতির সাফল্যের পর আগামী বছরের শেষেও পর্দায় ফিরবে এই তিন তারকা। তবে সিনেমার বিষয় ও অন্যান্য কোনো বিষয় নিয়েই কথা বলতে চাননি অভিনেতা। শুধু তিনি জানিয়েছেন, এই সিনেমা তার স্বপ্নের প্রজেক্ট।

এদিন ১০ মিনিটের জন্য লাইভে আসেন দেব। সেখানে ফ্যানদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সুপারস্টার। দেব আশা করছেন সিনেমাটি তার প্রত্যাশা পূরণ করতে পারবে।

সর্বশেষ পাওয়া সংবাদ