মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা

বিনোদন ডেস্ক : এবার ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহ।

রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঢাকার প্রথম যগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে শাকিব খানের বিরুদ্ধে মামলাটি করেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার এই প্রযোজক। মামলা নং ৪৫। মামলাটি আমলে নিয়ে কোর্ট ফি দাখিলের জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেন প্রযোজক রহমত উল্লাহ ও তার আইনজীবী ড. মো. তবারক হোসেন ভুঁইয়া।

সংবাদ মাধ্যমে প্রযোজক রহমত উল্লাহকে বাটপার, প্রতারক ও আপত্তিকর মন্তব্য করায় শাকিবের বিরুদ্ধে গত ১৩ এপ্রিল ঢাকার সিএমএম কোর্টে দণ্ডবিধির ৪৯৯/৫০০/৫০১ ধারায় আরও একটি মানহানি মামলা করেন এই প্রযোজক। এই মামলাটি তদন্তের জন্য পুলিশের বিশেষ শাখা পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে, গণমাধ্যমের কাছে এই প্রযোজককে নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করায় শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠান রহমত উল্লাহর আইনজীবী।

প্রযোজক রহমত উল্লাহ বলেন, ‘আইনের প্রতি শতভাগ আস্থা আমার আছে। আর সে কারণেই অস্ট্রেলিয়া থেকে আমি দেশে এসেছি। আমি সব প্রমাণপত্র আদালতে তুলে ধরেছি। আমার বিশ্বাস, আমি ন্যায় বিচার পাব।

অন্যদিকে, গত ১৮ মার্চ রাতে অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি মামলা করতে গুলশান থানায় যান শাকিব খান। সেখানে মামলা না নিলে পরদিন সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন শাকিব। পরবর্তীতে চাঁদা দাবির অভিযোগ এনে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে গত ২৩ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে মামলা করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে ২৬ এপ্রিল আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত।

এরপর রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেন শাকিব খান। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

অভিযোগপত্রে রহমত উল্লাহ উল্লেখ করেন, নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ (২০১৭) সিনেমায় অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ (মামলা নং: ৬২৪৯৪৯৫৯) এবং পেশাগত অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধন, চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করতে অথবা লগ্নিকৃত অর্থ ফিরিয়ে দিতে রাজি না হওয়ায় নিরুপায় হয়ে অভিযোগ করেছেন।

আরও পড়ুন:

মঞ্চে নোবেলের মাতলামি, জুতা ছুড়ে মারলেন দর্শকরা

‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে গান চুরির অভিযোগ

সর্বশেষ পাওয়া সংবাদ