মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

আদিপুরুষের পোস্টারে নজর কারলেন প্রভাস-কৃতী

বিনোদন ডেস্ক : সীতা নবমী উপলক্ষে, রিলিজ হল ‘আদিপুরুষ’-র পোস্টার। ছবিতে অভিনয় করেছেন প্রভাস, কৃতী শ্যানন এবং সাইফ আলি খান। সীতার ভূমিকায় শ্যাননকে দেখা যাবে এই ছবিতে। কৃতির পরনে রয়েছে একটি বেইজ শাড়ি এবং জাফরান দুপাট্টা।

প্রেক্ষাগৃহে মুক্তির আগে, নিউইয়র্কে ২০২৩-এ ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এই বিষয়ে কথা বলতে গিয়ে ছবির পরিচালক ওম রাউত বলেন, “আমরা শুধু আমাদের দেশের নয়, সারা বিশ্বের যুবকদের কাছে শ্রীরাম এবং ‘রামায়ণের’ গল্প বলতে চেয়েছি। মোশন পোস্টারটির ক্যাপশন, “সীতা রাম চরিত অতি পাবন। সিয়া রামের ন্যায়পরায়ণ গাথা,”। কৃতি তাঁর নিজের সোশ্যাল মিডিয়া পেজে ছবিটি থেকে তাঁর লুক শেয়ার করেছেন। তাঁর ক্যাপশনে লেখা, “অমর হ্যায় নাম, জয় সিয়া রাম। চিরন্তন জপ, জয় সিয়া রাম।”

অভিনেতা-অভিনেত্রী এবং ছবিটির ভক্তরা নতুন পোস্টারে দ্রুত প্রতিক্রিয়া জানায়। অনেকেই পোস্টারটিকে এখনও পর্যন্ত আদিপুরুষের সেরা হিসাবে প্রশংসা করেছেন। কিছু অনুরাগীরা আবার বলছে যে ছবিটি ব্লকবাস্টার হবে।

পরিচালক ওম রাউত সোশ্যাল মিডিয়ায় প্রিমিয়ার নিয়ে তার উত্তেজনা প্রকাশ করেছেন। তিনি একটি পোস্টার শেয়ার করেছেন যাতে প্রভাসকে রাঘব চরিত্রে দেখানো হয়েছে, মুক্তির জন্য তার ধনুকের তীরটি টানছে এবং আকাশের দিকে তাকিয়ে আছেন। ছবিতে লঙ্কেশের চরিত্রে অভিনয় করবেন সাইফ আলি খান। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

‘ধুম ৪’ নিয়ে পর্দায় ফিরছেন জন আব্রাহাম?

‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-২০২৩’ সেরার পুরস্কার পেলেন যারা

মঞ্চে নোবেলের মাতলামি, জুতা ছুড়ে মারলেন দর্শকরা

সর্বশেষ পাওয়া সংবাদ