মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

ইন্দ্রনীলকে ডিভোর্সের চিঠি পাঠালেন অভিনেত্রী বরখা

বিনোদন ডেস্ক : ২০২১ সালে মাঝামাঝি সময়, শোনা যায় ১৩ বছরের সংসার ভাঙার মুখে দাঁড়িয়ে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিস্ত। জানা যায় যে, মেয়েকে নিয়ে একা থাকতে শুরু করেছেন অভিনেত্রী। তবে সবটাই ছিল শোনা খবর। এরপর কেটে গেছে প্রায় দেড় বছরের বেশি সময় এখনও বরখার নামের পাশে রয়েছে সেনগুপ্ত পদবী। তবে এবার বিচ্ছেদে সিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই।

ইন্দ্রনীল সেনগুপ্তকে বিচ্ছেদের আইনি চিঠি পাঠালেন বরখা বিস্ত। তিনি জানান, খুব জলদিই তাঁরা অফিসিয়ালি আলাদা হয়ে যাবেন একে-অপরের থেকে। আর তারপরেই সেনগুপ্ত পদবী সরাবেন নামের পাশ থেকে। ২০২১ সাল অবধি সেই সময় ১১ বছরের মেয়ে মীরাকে নিয়ে সুখেই ছিলেন ইন্দ্রনীল ও বরখা। সোশ্যাল মিডিয়া জুড়ে থাকত তাঁদের প্রেমের ছবি। তবে আচমকাই ছন্দপতন। বরখা-ইন্দ্রনীলের দাম্পত্য জীবন টালমাটাল হওয়ার নেপথ্যের কারণ হিসাবে বারবার উঠে এসেছে টলি অভিনেত্রী ইশা সাহার নাম। তবে সেই প্রেমের কথা অস্বীকার করেছেন ইন্দ্রনীল ও ইশা উভয়েই।

অন্যদিকে বরখা সেনগুপ্ত সংবাদমাধ্যমে জানান, ‘হ্যাঁ আমাদের ডিভোর্সটা জলদিই হচ্ছে। এটা আমার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত ছিল।’, শোনা যায়, ‘তরুলতার ভূত’ নামে একটি ছবিতে কাজ করার সময়ই ইশার প্রেমে পড়ে যান ইন্দ্রনীল। সেই কারণেই নাকি অশান্তি শুরু হয় বরখা ও ইন্দ্রনীলের জীবনে। এরপরেই মেয়েকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন অভিনেত্রী।

যখন এই গুঞ্জন তুমুল ছড়িয়েছিল সেই সময় ইন্দ্রনীলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খানিকটা মজা ছলেই হেসে বলেছিলেন, ‘মুম্বই থেকে কলকাতায় প্লেন চড়ে প্রেম করতে আসাটা প্রচুর এক্সপেনসিভ হয়ে যাবে’। অন্যদিকে ইশা সাহা জানান ‘এই খবরটা পেয়েছি কিন্তু আমি নিজেই কিছু জানি না।’ প্রসঙ্গত সেই বছর তথা ২০২১ সালের মার্চ মাসে পরিচালক দেব রায়ের প্রথম ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রনীল-ইশা জুটি। ছবির নাম ‘তরুলতার ভূত’। ছবি শেষ হওয়ার পর ইন্দ্রনীলের সঙ্গে ইশার আর যোগাযোগ হয় নি, এমনটাই দাবি করেছিলেন অভিনেত্রী। জি ২৪ ঘণ্টা ডিজিটালকে ইশা আরও জানান, ‘আমার এই খবর সম্পর্কে কোনও ধারনাই নেই। চারিদিকে কঠিন সময়, তার মধ্যে এত নেগেটিভিটি ছড়ানো হচ্ছে, সেটাই খুব দুর্ভাগ্যজনক।’ মজার ছলে ইশা এও জানান, ‘আমি প্রেম করছি, আমার কাছেই খবর নেই।’

প্রসঙ্গত, এই সময়ে দাঁড়িয়ে বরখা ও ইন্দ্রনীলের কেরিয়ারে এসেছে নয়া মোড়। সম্প্রতি অ্যামাজন মিনি টিভিতে রিলিজ করেছে বরখার ওয়েব সিরিজ হান্টার। সুনীল শেট্টির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে তাঁকে। অন্যদিকে ইন্দ্রনীল সেনগুপ্ত হয়েছে সন্দীপ রায়ের নয়া ফেলুদা। যদিও ছবিটি ভালো চলেনি। একঅর্থে ফেলুদা হিসাবে দর্শকের মন জয় করতে ব্যর্থ হয়েছে ইন্দ্রনীল। ইশা-ইন্দ্রনীলের তরুলতার ভূত ব্যবসা করতে পারেনি। ইশার সাম্প্রতিক দুটি ছবি ‘মিথ্যে প্রেমের গান’ ও ‘ঘরে ফেরার গান’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে শাকিবের ‘প্রিয়তমা’!

দুবাই গিয়ে বিয়ের প্রস্তাব পেলেন সালমান খান

সর্বশেষ পাওয়া সংবাদ