মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে শাকিবের ‘প্রিয়তমা’!

বিনোদন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরে তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির মাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন সুপারস্টার শাকিব খান। এই উন্মাদনার মধ্যেই জানা গেল, আসন্ন কোরবানি ঈদের জন্য একমাত্র ছবি হিসেবে চূড়ান্ত হলো এই সুপারস্টারের ‘প্রিয়তমা’। যে ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন হিমেল আশরাফ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় অ্যাকশন রোমান্টিক ধাঁচের গল্পের ছবিটি নিয়ে হিমেল আশরাফ জানান, ৮ মে থেকে শাকিব খান ‘প্রিয়তমা’র জন্য শুটিংয়ে নামবেন।

‘প্রিয়তমা’ প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া, যার প্রযোজক আরশাদ আদনান। এর আগে তিনি ইউটার্ন ও সুলতানা বিবিয়ানা নামে দুটি ছবি প্রযোজনা করেন।

নির্মাতা হিমেল বলেন, আদনান ভাই সিনেমা প্রেমী মানুষ। তিনি নিয়মিত ছবি বানাবেন। কোরবানির ঈদে ‘প্রিয়তমা’ মুক্তি দেওয়া হবে।

image-61

এটি হতে যাচ্ছে হিমেল আশরাফের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি বেশকিছু নাটক নির্মাণ করে পরিচিতি পেয়েছেন। ২০১৭ সালে গ্রামীণ গল্পের প্রেমের ছবি ‘সুলাতানা বিবিয়ানা’ বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন।

‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবান।

ছবিতে নায়িকা হবেন কে? নির্মাতা হিমেল বলেন, নায়িকা সিলেকশনে চমক রাখা হয়েছে। পরবর্তীতে জানানো হবে। এটা আপাতত চমক হিসেবে থাকুক।

আরও পড়ুন:

দুবাই গিয়ে বিয়ের প্রস্তাব পেলেন সালমান খান

ষষ্ঠ সন্তানের বাবা হলেন ৬৩ বছর বয়সী গায়ক

সর্বশেষ পাওয়া সংবাদ