মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

দুবাই গিয়ে বিয়ের প্রস্তাব পেলেন সালমান খান

বিনোদন ডেস্ক : বয়স ৫৮ ছুঁই ছুঁই। তবু বলিউডের চিরকুমার তিনি। সালমান খানের জীবনে কত নারীই তো এসেছেন! তাঁদের অনেকের সঙ্গেই বলিউডের ‘ভাইজান’ সম্পর্কে জড়িয়েছেন বলেও শোনা গিয়েছে। সেই তালিকায় রয়েছেন বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা। তবে বিয়েটা আর করা হয়ে ওঠেনি ভাইজানের। বিভিন্ন সময় তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে সালমান জানিয়েছেন, তিনি সিঙ্গেল থাকতেই ভালবাসেন। কিন্তু তাঁর বিয়ের প্রসঙ্গ বার বারই উঠে এসেছে সংবাদ শিরোনামে।

সম্প্রতি নিজের ছবি ‘কিসি কি ভাই কিসি কা জান’-এর প্রচারে দুবাই গিয়েছিলেন তিনি। সেখানেই সরাসরি বিয়ের প্রস্তাব পেলেন সালমান।

মেরুন শার্ট আর কালো প্যান্টে দুবাই পৌঁছে অনুরাগীদের মাঝে হাজির হন ভাইজান। তাঁকে সামনাসামনি দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। সেখানে তাঁকে ঘিরে মহিলা অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তাঁর এক তরুণী অনুরাগী ভিড়ের মাঝেই সালমানের সামনে উঠে দাঁড়িয়ে বলেন, ‘‘সালমান, মুঝসে শাদি করোগে?’’ (তুমি কি আমায় বিয়ে করবে) সুন্দরীর এমন প্রস্তাবে কী জবাব দেবেন বুঝে উঠতে পারছিলেন না সালমান। ঠিক সেই সময় অন্য একজন বলে ওঠেন, ‘‘না সালমান, তুমি কখনও বিয়ে করবে না।’’ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে সম্মতি জানান সালমান।

তিনি বলেন, ‘‘একদম ঠিক কথা বলেছ।’’ সালমানের বিয়ে নিয়ে মায়ানগরীতে কম চর্চা হয়নি। তবে একটা সময় সালমান যে বিয়ে করতে চেয়েছিলেন, তা নিজে মুখেই কবুল করেছিলেন কফি উইথ কর্ণ-এর শোতে। তবে নিয়তির ফেরে ভাইজান রয়ে গেলেন চিরকুমারই। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

বক্স অফিসে সালমান ঝড়! ৩ দিনে আয় ১০০ কোটি

মিস ইন্ডিয়া হলেন নন্দিনী গুপ্ত

সর্বশেষ পাওয়া সংবাদ