মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

ক্ষমা চাইলেন র‍্যাপার বাদশা

বিনোদন ডেস্ক : সম্প্রতি আইনি জটিলতায় জড়ান ভারতীয় র‍্যাপার বাদশা। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা দেওয়া হয় তার নামে। বিষয়টি নিয়ে শুরুতে চুপ থাকলেও এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন বাদশা।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি মুক্তি পেয়েছে বাদশার ‘সনক’ নামের গান। এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে গানটি। ইউটিউবে এই গানের ভিউ প্রায় ১ কোটি ৯০ লাখ। এরপরই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, শিব ঠাকুরকে অপমান করেছেন তিনি।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবার (২৪ এপ্রিল) ক্ষমা চেয়ে একটি পোস্ট দিয়েছেন বাদশা। সেখানে লিখেছেন, ‘আমার নজরে এসেছে যে ‘সনক’ গানের একটি লাইনের জন্য বেশ কিছু শ্রোতার ভাবাবেগে আঘাত লেগেছে। আমি মন থেকে অনুরাগীদের জন্য গান গাই। এই বিতর্কের জেরে আমি সিদ্ধান্ত নিয়েছি গানের ওই অংশগুলো বদলে দেওয়া হবে। এতে একটু সময় লাগবে। আশা করি, আপনারা একটু ধৈর্য্য রাখবেন।

এরপর শ্রোতাদের একাংশের ধর্মীয় ভাবাবেগ আহত হওয়ার জন্য দুঃখিত তিনি, এ কথা জানিয়ে ক্ষমাও চান জনপ্রিয় র‌্যাপার। তিনি লেখেন, ‘আমার অনুরাগীরা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই, তাদের মতামতও আমার কাছে গুরুত্বপূর্ণ।’

গানটি প্রকাশের পর হিন্দু সংস্থাসহ মহাকাল সেনা ও পূজারি মহাসংঘ বাদশার ২ মিনিট ১৫ সেকেন্ডের ওই গানে ভোলানাথের নাম মুছে ফেলার দাবি জানিয়েছেন। যদিও গানে বাদশা নিজেকে শিব‌ের ভক্ত বলেই দাবি করেছেন। তবু মানতে নারাজ মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত।

কেননা তাদের মতে, গান শুরু হওয়ার ৪০ সেকেন্ডের মাথায় শিবকে নিয়ে অশ্লীল শব্দ ব্যবহার করেছেন। তারপরই ক্ষমা চেয়ে ও আপত্তি জানানো অংশ পরিবর্তন করা হবে বলে জানালেন বাদশা। সূত্র : হিন্দুস্তান টাইমস।

আরও পড়ুন:

বক্স অফিসে সালমান ঝড়! ৩ দিনে আয় ১০০ কোটি

ষষ্ঠ সন্তানের বাবা হলেন ৬৩ বছর বয়সী গায়ক

মিস ইন্ডিয়া হলেন নন্দিনী গুপ্ত

সর্বশেষ পাওয়া সংবাদ