মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

বক্স অফিসে সালমান ঝড়! ৩ দিনে আয় ১০০ কোটি

বিনোদন ডেস্ক : ৩ দিনেই ১০০ কোটি পার করল সালমান খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। মুক্তির প্রথম দিন এই ছবি প্রত্যাশা মতো ব্যবসা না করলেও ঈদের দিন বক্স অফিসে ঝড় তোলে এই ছবি। শনিবার ও রবিবার বেশ ভালোই ব্যবসা করেছে এই ছবি। ফারহাদ সামজি পরিচালিত এই ছবি শুধুমাত্র রবিবার ভারতে ব্যবসা করেছে ২৬.৬১ কোটি। প্রথম সপ্তাহ শেষে ভারতে এই ছবির পুরো কালেকশন ৬৮.১৭ কোটি টাকা। তবে সারা বিশ্ব জুড়ে এই ছবির কালেকশন ছাড়িয়েছে ১০০ কোটি।

প্রথমদিন এই ছবির কালেকশন ছিল ভারতীয় মুদ্রায় মাত্র ১৫.৮ কোটি। তবে তার থেকে ঈদে বাড়তে থাকে আয়। দ্বিতীয় দিনে সেই আয় গিয়ে দাঁড়ায় ২৫.৭৫ কোটি টাকা। রবিবার এই ছবির অকুপেন্সি বাড়ে প্রায় ২৮ শতাংশ। বিকেল ও রাতের প্রায় সব শোই ছিল হাউজফুল।

সালমানের এই ছবিতে সমস্ত উপকরণই রয়েছে। একদিকে রয়েছে প্রেম, পরিবার তো অন্যদিকে দেখা যায় ভয়ংকর অ্যাকশন। ট্রেলার দেখেই অনেকে বলেছিলেন যে ফিরেছেন পুরনো সালমান। ফারহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ বক্স অফিসে হিট হতে পারে প্রথম থেকেই আশা ছিল সলমান অনুরাগীদের। চার বছর পর ঈদে মুক্তি পেল সলমান খানের ছবি। এছাড়াও এই সিনেমায় বিগ বস খ্যাত অভিনেত্রী শেহনাজ গিলকে প্রথমবার বড় পর্দায় দেখা যায়, তাই এই সিনেমাকে ঘিরে উৎসাহের ঢেউ বয়ে যাচ্ছে তাঁর অনুরাগীদের মধ্যেও। এছাড়াও সালমানের নতুন এই রোম্যান্টিক ফ্যামিলি সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ দেখা যায় পলক তিওয়ারি রাঘব জুয়েল, জগপতি বাবু, ভূমিকা চাওলা ও পূজা হেগড়েকে।

প্রসঙ্গত, বিগত কয়েক বছরে ‘দাবাং ৩’, ‘অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ’ কিংবা ‘রাধে- ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ – এর মত সিনেমা রিলিজের পরেও বারবার দর্শকদের মন জয়ে ব্যর্থ হয়েছেন বলিউডের ভাইজান সালমান। তবে এই বছরের মেগাহিট ‘পাঠান’-এ শাহরুখ খানের সঙ্গে এক পর্দায় ক্যামিও রোলে অভিনয় করার পরে এই বছর পর পর দুটি সিনেমা আসতে চলেছে তাঁর।

দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ‘টাইগার ৩’ আর তাঁর আগে ঈদে মুক্তি পেল রোম্যান্টিক ফ্যামিলি ড্রামা ‘কিসি কা ভাই কিসি কি জান’। প্রথমদিনে প্রত্যাশা মতো ব্যবসা না করলেও ঈদে ও সপ্তাহান্তে গতি পেয়েছে এই ছবি। সবমিলিয়ে ৩ দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটির গন্ডি পেরোল কিসি কা ভাই কিসি কি জান। সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ