মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

ভিকির পর বাদ পড়লেন রণবীরও

বিনোদন ডেস্ক: ২০২০ সালে ঘোষণা করা হয়েছিল ছবির। তার পর থেকে কোনও না কোনও কারণে পিছিয়েই যাচ্ছে ছবি। পরিচালক আদিত্য ধরের ‘দ্য ইম্মর্টাল অশ্বত্থামা’। ছবির ঘোষণার পরে ছবিতে মুখ্য চরিত্রের অভিনেতা হিসাবে ঘোষণা করা হয়েছিল ভিকি কৌশলের নাম। তবে তার পর ‘রাজ়ি’ খ্যাত অভিনেতার হাত থেকে হাতছাড়া হয়ে যায় ছবি। দিন কয়েক আগে শোনা গিয়েছিল, ছবিতে মুখ্য চরিত্রে ভিকির জায়গায় দেখা যেতে চলেছে রণবীর সিংকে। তবে এখন খবর, ছবি থেকে নাকি বাদ পড়েছেন রণবীর সিংহও।

ভিকিকে বাদ দেওয়ার পরে রণবীর সিংকেও মনে ধরেনি ছবির নির্মাতাদের। এবার নাকি দক্ষিণী তারকাদের দিকে ঝুঁকছেন প্রযোজক ও পরিচালক। শোনা যাচ্ছে, দক্ষিণী তারকা এনটিআর জুনিয়র ও অল্লু অর্জুনের নাম উঠে এসেছে শীর্ষে। এঁদের মধ্যেই কোনও এক জনকে নাকি মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে ‘দ্য ইম্মর্টাল অশ্বত্থামা’ ছবিতে।

অন্যদিকে, সদ্য ‘স্যাম বাহাদুর’ ছবির শুটিং শেষ করেছেন ভিকি কৌশল। ‘রাজ়ি’ ছবিতে কাজ করার পরে আরও এক বার পরিচালক মেঘনা গুলজ়ারের সঙ্গে জুটি বেঁধেছেন ভিকি কৌশল। ফিল্ড মার্শাল স্যাম মানেকশর জীবন অবলম্বনে তৈরি ছবির চিত্রনাট্য। এমন ঐতিহাসিক এক চরিত্রে কাজ করতে পেরে খুশি ও গর্বিত ভিকি।

‘দ্য ইম্মর্টাল অশ্বত্থামা’ ছবি হাতছাড়া হওয়ার কানাঘুষো শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। তবে সবটাই এত দিন জল্পনায় পর্যায়ে ছিল। শোনা গিয়েছিল, ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ খ্যাত পরিচালক আদিত্য ধরের স্বপ্নের ছবি থেকে নাকি বাদ পড়ছেন ভিকি কৌশল। ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবিতে ভিকির সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন আদিত্য। ব্যবসার নিরিখে বক্স অফিসে বেশ সফল ওই ছবি। ওই ছবির এক বছরের বর্ষপূর্তিতে এই ছবির কথা ঘোষণা করেছিলেন পরিচালক। সেই সময় ছবির প্রযোজক ছিলেন রনি স্ক্রুওয়ালা। পরে অতিমারি ও লকডাউনের জেরে বাজেট সংক্রান্ত সমস্যার কারণে ক্রমশ পিছোতে থাকে ছবির কাজ। করোনার পরে আর্থিক মন্দার কারণে এই ছবির প্রযোজনা থেকে সরে আসেন প্রযোজক। ফলে প্রায় অনিশ্চয়তার মধ্যে ডুবে গিয়েছিল আদিত্যর ছবিটি।

সম্প্রতি জিয়ো স্টুডিয়ো প্রযোজনায় উৎসাহ দেখানোয় ফের ছবি নিয়ে নতুন উদ্যমে ভাবনাচিন্তা শুরু হয়েছে। খবর, নতুন বছরে বেশ কিছুটা এগিয়েছে কথাবার্তাও। তবে ছবিতে এখনও মুখ্য চরিত্রের জন্য অভিনেতা চূড়ান্ত করা বাকি নির্মাতাদের।
সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

ঈদে হানিফ সংকেতের ‘বাড়িঘর আপন পর’

বোমা বিস্ফোরণের খবর পুরোটাই ভুয়ো, আমি পুরোপুরি সুস্থ: সঞ্জয় দত্ত

অন্তর্জালে ভাইরাল শাকিব খানের ‘কথা আছে’ (ভিডিও)

সর্বশেষ পাওয়া সংবাদ