মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

‘কেজিএফ ৩’-এ ফিরছেন যশ

বিনোদন ডেস্ক : দক্ষিণী তারকা যশ অভিনীত ‘কেজিএফ ১’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’ বিশ্ব জুড়ে বিপুল সাফল্য পেয়েছিল। দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই এবার ‘কেজিএফ ৩’-এ ফিরছেন অভিনেতা।

অফিশিয়াল টুইটার হ্যান্ডলে প্রযোজনা সংস্থা ‘হাম্বল ফিল্মস’-এর পক্ষ থেকে ‘কেজিএফ চ্যাপ্টার ৩’-র ঝলক প্রকাশ করা হয়েছে। এর ফলে সব জল্পনার অবসানও ঘটেছে।

‘কেজিএফ চ্যাপ্টার ২’ মুক্তি পেয়েছিল ২০২২ সালে। তৃতীয় ভাগের ঝলক প্রকাশের পর ‘রকি’ হিসাবে যশের যাত্রা কোন পথে এগোবে, কী ভাবে পূরণ হবে দর্শকদের প্রত্যাশা— তারও আভাস পাওয়া গিয়েছে। মূল চরিত্র রকিই থাকবেন আকর্ষণের কেন্দ্রে। ১৯৭৮ থেকে ১৯৮১ সাল পর্যন্ত সময়কাল থাকবে এ ছবির ঘটনাবৃত্তে।

উচ্চগ্রামের সংঘর্ষের সঙ্গে রকি চরিত্রটির মহাকাব্যিক যাত্রার কথা নিশ্চিত করে তারা লিখেছে, “সবচেয়ে শক্তিশালী মানুষটির দ্বারা সবচেয়ে শক্তিশালী প্রতিশ্রুতিটি রক্ষিত হল। ‘কেজিএফ ২’ আমাদের নিয়ে গিয়েছিল এক মহাকাব্যিক যাত্রায়, কিছু অবিস্মরণীয় চরিত্র ও অ্যাকশনের চমক ছিল তাতে। সেই সঙ্গে বিশ্বব্যাপী সিনেমার উদ্‌যাপন, অনেক নজির ভাঙা, এবং হৃদয় জিতে নেওয়া। সেই সফর আবার আসতে চলেছে।”

কিছু দিন আগেই জল্পনা উস্কে দিয়েছিলেন রবীনা ট্যান্ডন। ‘কেজিএফ ২’-তে ভারতের প্রধানমন্ত্রী ‘রমিকা সেন’-এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সমাজমাধ্যমে পোস্ট করে রবীনা লিখেছিলেন, “নিশ্চয়ই কেজিএফ ৩ হবে, এবং আমরা খুব তাড়াতাড়ি আবার তাতে কাজ করতে পারব। ”

এই ফ্র্যাঞ্চাইজ়ির পরিচালক প্রশান্ত নীল। রকির চরিত্রে যশ অর্থলোভী। মুম্বাই শহরের কুখ্যাত সোনা মাফিয়া সে। রবীনা ট্যান্ডন, সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেট্টি, প্রকাশ রাজ প্রমুখও ‘কেজিএফ’-এ অভিনয় করেছেন।

২০১৮ সালের ডিসেম্বর মাসে ‘কেজিএফ চ্যাপ্টার ১’ মুক্তি পেয়েছিল। ২০২২ সালের ১৪ এপ্রিল এসেছিল চ্যাপ্টার ২। এক বছরের মধ্যেই ঝলক প্রকাশ করে জানিয়ে দেওয়া হল, অনুরাগীদের অপেক্ষা সার্থক হতে চলেছে। তবে ছবিমুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

মুক্তি পাচ্ছে সাকিবের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

অন্তর্জালে ভাইরাল শাকিব খানের ‘কথা আছে’ (ভিডিও)

ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, বাকি আছে শুধু মৃত্যু: নোবেল

সর্বশেষ পাওয়া সংবাদ