মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

নতুন বিতর্কে নওয়াজ়-উর্বশী, পেলেন আইনি নোটিস!

বিনোদন ডেস্ক : দেশের একটি জনপ্রিয় গেমিং ওয়েবসাইটকে নোটিস পাঠাল সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ)। এই গেমিং সংস্থার প্রচারের মুখ হলেন উর্বশী রাউতেলা এবং নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। ওই সংস্থার তরফে সংবাদমাধ্যমে দেওয়া বিজ্ঞাপনে দাবি করা হয়েছে ২০১৫ সাল থেকে ব্যবহারকারীদের কাছে তাঁদের সাইট নাকি সবথেকে বিশ্বাসযোগ্য। সমাজমাধ্যমেও এই সংক্রান্ত বিজ্ঞাপন দিয়েছে তারা। কিন্তু এই বিজ্ঞাপনের মধ্যে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে।

ওই সংস্থার বিজ্ঞাপনে যা যা দাবি করা হয়েছে, তার সমর্থনে প্রযোজনীয় কাগজপত্র প্রমাণসহ চাওয়া হয়েছে সিসিপিএ-এর তরফে।

এই কোম্পানির হয়ে যে যে তারকা প্রচার করেছেন এবং এই বিজ্ঞাপনগুলোকে সমর্থন করছেন, তাঁদেরকেও কেন্দ্রীয় সংস্থাটির তরফে নোটিস পাঠানো হয়েছে। তাঁর মধ্যে নওয়াজ এবং উর্বশীর নামও রয়েছে। গেমিং সংস্থাটির যাবতীয় দাবি যে সত্য, সি বিষয়ে দুই তারকা কী ভাবে নিশ্চিত হলেন তা জানতে চেয়েছে সিসিপিএ। যদি তাঁরা বিজ্ঞাপনের সত্যতা সম্পর্কে অবগত না থাকেন, তা হলে কেন প্রচারকার্যে রাজি হলেন সে উত্তরও দিতে বলা হয়েছে নওয়াজ় ও উর্বশীকে।

উল্লেখ্য, কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্ট্রির তরফে আগেই একটি বিশেষ নির্দাশিকা জারি করা হয়েছিল। ওই নির্দেশিকার স্রষ্ট বলা হয়েছিল কোনও কোম্পানির বিজ্ঞাপনে কাজ করার আগে তার সত্যতার সমর্থনে প্রয়োজনীয় তথ্য যাচাই করে দেখে নিতে হবে। অবশ্য এক্ষেত্রে নওয়াজ় এবং উর্বশী সেটা না করেই প্রচারে অংশ নিয়েছিলেন কি না তা জানার অপেক্ষা।

এই মুহূর্তে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে নওয়াজ়ের ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছে। অন্যদিকে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে নাম জড়ানোর পরে আলোচনার কেন্দ্রে রয়েছেন উর্বশী। এ বার দুই অভিনেতার জীবনে নয়া বিড়ম্বনা উপস্থিত। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

‘জিন’ সিনেমা একা দেখলেই লাখ টাকা পুরস্কার

উর্বশীকে বিয়ে করতে চান পাকিস্তানি ক্রিকেটার

আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’-এর টিজার প্রকাশ

সর্বশেষ পাওয়া সংবাদ