শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট রেটিং প্রকাশ
advertisement
বিনোদন

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে নিপুণ

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নিপুণ আক্তার। এবার বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে থাকার কথা জানালেন তিনি।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। সঙ্গে তিনি লিখেছেন, একটি কাপড় কিনে আপনি বঙ্গবাজারের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। বিদ্যানন্দকে ধন্যবাদ।

এরই মধ্যে বিদ্যানন্দের মাধ্যমে জনপ্রিয় শিল্পী তাহসান খান বঙ্গবাজারের একটা পোড়া লুঙ্গির কিনে নিয়েছেন এক লাখ টাকায়। অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব পরিবারের পাশে থাকার উদ্যোগের কথা জানিয়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সর্বশেষ পাওয়া সংবাদ