মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

ডিপজল ২ ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে জন্মদিন উদযাপন করলেন

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থা করছেন তিনি। বৃহস্পতিবার (৬ মার্চ) ছিল তার জন্মদিন। বিশেষ দিনে সিঙ্গাপুরে দুই ছেলেকে নিয়ে কেক কাটেন তিনি।

বৃহস্পতিবার রাতে ডিপজল তার ফেসবুক পোস্টে জন্মদিনের বেশকিছু ছবি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, আজকে আমার জন্মদিন। দুই ছেলের সঙ্গে জন্মদিন পালন করলাম সিঙ্গাপুরে। ফ্যামিলিকে খুব মিস করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

১৯৬২ সালের ৬ এপ্রিল রাজধানীর মিরপুরের বাগবাড়িতে জন্মগ্রহণ করেন ডিপজল। ১৯৮৬ সালে নির্মাতা মনতাজুর রহমান আকবরের ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে তার।

ক্যারিয়ারের শুরুটা হয় নায়ক হিসেবে। এরপর ১৯৯৯ সালে ‘ভয়ংকর বিষু’ ও ‘আম্মাজান’ চলচ্চিত্র দিয়ে খলনায়ক হিসেবে নতুন যাত্রা শুরু হয় এই অভিনেতার। এরপর একের পর এক সিনেমায় খল চরিত্রে অভিনয় করে গেছেন তিনি।

এক সময়ের দাপুটে খল অভিনেতা ডিপজল নায়ক চরিত্রে অভিনয় করেও সফলতা পেয়েছেন। বর্তমানে নায়ক ও চরিত্রাভিনেতা হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ