সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

নতুন বছরে আমিরের চমক

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর বিরতি নিয়েছিলেন এই অভিনেতা। তবে দীর্ঘ বিরতির পর নতুন বছরে দর্শকদের সামনে চমক নিয়ে আবারও পর্দায় ফিরবেন আমির।

দক্ষিণের জনপ্রিয় সিনেমা ‘কেজিএফ’-এর নির্মাতা প্রশান্ত নীলের সঙ্গে নাকি এক সিনেমাতে অভিনয় করবেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত এই অভিনেতা। একই সিনেমাতে দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর অভিনয় করবেন বলে জানা গেছে।

বর্তমানে প্রভাসের সঙ্গে ‘সালার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন নীল। এ সিনেমার কাজ শেষ হলেই এনটিআর ও আমিরকে নিয়ে নতুন কাজ শুরু করবেন তিনি।

প্রসঙ্গত, বর্তমানে আমির তার পরিবারকেই সময় দিচ্ছেন। কিছুদিন আগেই মেয়ে ইরা খানের বাগদান সম্পন্ন করেছেন তিনি। মেয়ের বাগদান অনুষ্ঠানে বেশ আনন্দই করতে দেখা গেছে তাকে। তবে তার ঘনিষ্ঠ বন্ধুরাই জানান, সিনেমা ফ্লপের ক্ষত এখনও সারেনি অভিনেতার। সূত্র: এএনআই।

আরও পড়ুন:

মিথিলা নয়, রাতে বাংলাদেশি অন্য নায়িকার সঙ্গে কথা বলেন সৃজিত

পরীমণির জীবনটা আমার মতো: তসলিমা নাসরিন

সর্বশেষ পাওয়া সংবাদ