মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

হৃতিকের সঙ্গে এবার জুনিয়র NTR

বিনোদন ডেস্ক : বক্স অফিসে পাঠানের বড় সাফল্যের পর আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সে আসতে চলেছে একের পর এক চমক। একদিকে যেমন আসতে চলেছে সালমানের টাইগার থ্রি তো অন্যদিকে এবার বলিউডের গ্রীক গড হৃতিক রোশানের সঙ্গে এক পর্দায় দেখা যেতে চলেছে ‘আরআরআর’ খ্যাত তেলগু সুপারস্টার জুনিয়র এনটিআর-কে। ‘ওয়ার ২’ ছবিতে হৃতিকের পাশাপাশি দেখা যাবে তাঁকেও।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ বুধবার একটি টুইট করে ঘটনাটি শেয়ার করেন। যশ রাজ ফিল্মস-এর স্পাইভার্সে এবার যুক্ত হচ্ছেন দক্ষিণী সুপারস্টার। যশ রাজ ফিল্মস-এর কাস্টিং গ্রুপ এই তেলগু অভিনেতাকে ওয়ার ২-র জন্য কাস্ট করেছে। ২০১৯ সালের এই হিট ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন একজন স্পাই। সেই চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক রোশান। ওয়ার ২-তেও তাঁকে একই চরিত্রে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

তবে জুনিয়র এনটিআর কোন চরিত্রে অভিনয় করবেন সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। দক্ষিণী সুপারস্টারকে হৃত্বিক রোশানের সঙ্গে বলিউডে দেখা যাবে জেনে ইতোমধ্যেই উত্তেজিত তাঁদের ফ্যানেরা। আশা করা হচ্ছে এই ছবির সঙ্গে দক্ষিণী সুপারস্টারের নাম জুড়ে যাওয়ায় এই ছবি বক্স অফিসে যথেষ্ট ভালো ফল করবে।

এই খবর শুনে, যশ রাজ ফিল্মস-এর কর্ণধার আদিত্য চোপড়াকে বাহবা দিচ্ছেন সিনেপ্রেমীরা। এই ছবি ফের এক প্যান ইন্ডিয়ান সিনেমা হতে চলেছে বলেও কমেন্ট করেছেন বহু অনুরাগী। ভারতের এক বিরাট সংখ্যক দর্শকদের কাছে ওয়ার ২ পৌঁছে যাবে বলেও মন্তব্য করছেন অনেকে। কারণ অবশ্যই জুনিয়র এন টি আর। বিভিন্ন সাক্ষাৎকারে জুনিয়র এন টি আর বলেছেন, সিনেমার ক্ষেত্রে তিনি ভীষণ খুঁতখুঁতে। তাই ওয়ার ২-তে তিনি যখন আসছেন তাহলে বলাই বাহুল্য, ওয়ার ২ বড় ধামাকা নিয়ে আসছে। একদিকে হৃত্বিক রোশান অন্যদিকে জুনিয়ার এন টি আর, এই দুইয়ের মিশেলে জমজমাট হতে চলেছে ওয়ার ২।

উল্লেখ্য, যশ রাজ স্পাই ইউনিভার্সে পাঠান ও টাইগারও রয়েছে। পাঠানের সাফল্যের পর আসতে চলেছে টাইগারের তৃতীয় সিক্যুয়েল। যেখানে সলমানের সঙ্গে শাহরুখ খানকেও দেখা যাবে একটি অ্যাকশন দৃশ্যে। এবার ওয়ার ২-এর পর এই স্পাইভার্সের কোনও এক ছবিতে এক সঙ্গে চার সুপারস্টারকে দেখা যাবে কিনা তা নিয়েও জল্পনা তৈরি হচ্ছে নেটপাড়ায়।

সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন বুবলী

খেলা হবে, ‘চেঙ্গিজ’-এর ট্রেলারে জিতের হুঙ্কার

‘লিডার আমিই বাংলাদেশ’র টিজার প্রকাশ

সর্বশেষ পাওয়া সংবাদ