মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন বুবলী

বিনোদন ডেস্ক : রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকাহত পুরো দেশ। সোশ্যাল মিডিয়াজুড়ে এখন শুধুই আহাজারি। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন দেশের সব থেকে বড় পাইকারি কাপড়ের মার্কেট বলা হয় বঙ্গবাজারের অনেক বিক্রেতা।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোকে স্তব্ধ শোবিজ অঙ্গনও। তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠেছে তাদের শোকবার্তা ও প্রার্থনা। তাহসান খানের পর এবার তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন চিত্রনায়িকা শবনম বুবলী।

একুশে পদকপ্রাপ্ত মানবিক ফাউন্ডেশন বিদ্যানন্দ্যের মাধ্যমে এই কাজে অংশ নিয়েছেন তারকারা।

বুধবার বুবলী এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, বঙ্গবাজারের পুড়ে যাওয়া কিছু কাপড় আজ কিনে নিলাম বিদ্যানন্দ কাছ থেকে। যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। সবাই কে অনুরোধ করা হচ্ছে কিছু পুড়ে যাওয়া কাপড় কিনে হলেও ক্ষতিগ্রস্থদের পাশে থাকতে।

বিদ্যানন্দ জানায়, তারা নগদ এক কোটি টাকা তুলে দিতে চায় ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। একটি পোস্টে তারা জানায়, আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।

সর্বশেষ পাওয়া সংবাদ