সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

মিথিলা নয়, রাতে বাংলাদেশি অন্য নায়িকার সঙ্গে কথা বলেন সৃজিত

বিনোদন ডেস্ক : বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সৃজিত মুখোপাধ্যায়ের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজ়ের হাত ধরে এপার বাংলায় হাতেখড়ি অভিনেত্রীর। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত প্রচুর ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেত্রী। গার্হস্থ হিংসার শিকার পর্যন্ত হতে হয়েছিল বাঁধনকে। কিন্তু তার পরেও তিনি থেমে থাকেননি। এত ঝড় এত চড়াই-উতরাইয়ের মাঝেই তাঁর কাছে এসেছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের মেসেজ।

image-2

কী ভাবে সৃজিতের সিরিজ়ে কাজের সুযোগ আসে বাঁধনের কাছে? সেই কথাই শোনালেন অভিনেত্রী। অনেকেই ভাবতে পারেন, স্ত্রী মিথিলাকে সুযোগ না দিয়ে কেন বাঁধনকে বেছে নিয়েছিলেন সৃজিত? সেই উত্তর অবশ্য আগেও পরিচালক দিয়েছেন।

তবে বাঁধনের কথায়, “আমি প্রথমে সৃজিতের মেসেজ ফেক বলে মনে করি। তখন করোনা পরিস্থিতি একদম শুরুর দিকে। হঠাৎ রাতে যখন সৃজিতের তরফ থেকে মেসেজ আসায় মনে হয়েছিল, এই সময় সৃজিত কি না আমায় নিয়ে সিরিজ়ের কথা ভাবছেন, এটা সম্ভব! তার পরের দিন আমাদের বাংলাদেশের এক প্রযোজক কনফারেন্স কলে আমার সঙ্গে সৃজিতের কথা বলিয়ে দেন। তার পর আমার বিশ্বাস হয়।”

বাঁধনের খ্যাতি অবশ্য এখন সারা বিশ্বে। ‘রেহানা মরিয়ম নূর’ ছবির জন্য প্রশংসিতও হয়েছেন বিশ্ব দরবারে। আপাতত মেয়েকে নিয়ে সুখের সংসার বাঁধনের। সূত্র-আনন্দবাজার।

সর্বশেষ পাওয়া সংবাদ