মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

এবার অ্যাকশন সিনেমায় আমির খান!

বিনোদন ডেস্ক : ‘দঙ্গল’ ও ‘পিকে’র ব্যাপক সাফল্যের পর আমির খানের ‘থাগস অব হিন্দুস্তান’ ও ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এরপর লম্বা বিরতি নিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তবে তার মানে এই নয় যে আমিরের ক্যারিয়ার শেষ!

জানা গেছে, আমির খানের পরবর্তী ছবি হতে চলেছে অ্যাকশন ঘরানার। ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর,, ‘আমির খান অ্যাকশনে বরাবরই দারুণ। তার প্রমাণ মিলেছে ‘ধুম থ্রি’, ‘গজনি’, ‘সরফরোশ’ এবং ‘গুলাম’-এ। অভিনেতা বিরতি নিয়েছেন কারণ তিনি একই ধরনের কন্টেন্টে কাজ করতে চাইছেন না। তবে এখন আমির এমন একটি স্ক্রিপ্ট খুঁজছেন যেখানে তিনি জমজমাট অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে পারবেন।’

সূত্র আরও জানিয়েছে, আমির খানের সঙ্গে যশ রাজ ফিল্মের কথা হয়েছে। ‘ধুম’ সিরিজের কোনো ছবি নির্মাণের পরিকল্পনা করছে কিনা প্রযোজনা প্রতিষ্ঠানটি সেই ব্যাপারে খোঁজ নিচ্ছেন আমির।

ক্যারিয়ারে চার বছরের বিরতি নেয়ার পর অ্যাকশন ছবি ‘পাঠান’ নিয়ে ফিরেই তাক লাগিয়ে দিয়েছেন শাহরুখ। এবার আমিরও সেই পথেই হাঁটতে চলেছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

আরও পড়ুন:

‘লিডার আমিই বাংলাদেশ’র টিজার প্রকাশ

খেলা হবে, ‘চেঙ্গিজ’-এর ট্রেলারে জিতের হুঙ্কার

বাবা ছেড়ে চলে যান, অভাবে-কষ্টে নিজের লড়াই চালিয়েছেন ‘মা’খ্যাত ঝিলিক

সর্বশেষ পাওয়া সংবাদ