মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদন আহ্বান

বেনাদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ সালের প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক সংশ্লিষ্ট প্রযোজকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের সদস্য-সচিব মুহ সাইফুল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২-এ অংশগ্রহণে ইচ্ছুক প্রযোজকরা ৪ এপ্রিল থেকে ১০ মে বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ প্রদানের লক্ষ্যে সরকার কর্তৃক গঠিত জুরি বোর্ডের প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকার সার্কিট হাউজ রোডে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয়ে রবিবার এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তে আরো বলা হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রযোজকদেরকে নির্ধারিত ছকে আবেদন করতে হবে। আবেদনের ফরম/ছক বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। আবেদনের ফরম সেন্সর বোর্ডের ওয়েবসাইট www.bteb.gov.bd থেকে ডাউনলোড করেও ব্যবহার করা যাবে। প্রত্যেক আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট চলচ্চিত্রের ২ কপি ডিভিডি/পেনড্রাইভ-এ জমা দিতে হবে পুরস্কারের জন্য। প্রস্তাবিত শিল্পী/কলাকুশলী/ব্যক্তিদের প্রত্যেকের ৪ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জীবন-বৃত্তান্ত (বাংলা), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত, ফটোকপি/পাসপোর্টের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে/শিশু-শিল্পীদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ