শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট রেটিং প্রকাশ
advertisement
বিনোদন

রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল) নামের এক নির্মাতা।

শনিবার (১ এপ্রিল) প্রতারণা ও বিশ্বাসঘাতকতার কথা উল্লেখ করে রিয়াজের বিরুদ্ধে চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি ও প্রযোজক সমিতিতে লিখিত অভিযোগ করেন এই নির্মাতা।

হারুনুর রশীদ কাজলের দাবি, তার বিজ্ঞাপনী প্রতিষ্ঠান থেকে রংপুর ক্যামিকেল লিঃ-এর বিজ্ঞাপন নির্মাণের জন্য চিত্রনায়ক রিয়াজকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছিলো। কিন্তু তিনি নির্মাতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে রংপুর ক্যামিকেলের কর্মকর্তাদের কাছ থেকে নিজেই বিজ্ঞাপনের কাজটি নেন।

image-2

এদিকে হারুনুর রশীদ কাজলের এমন অভিযোগে হতাশ চিত্রনায়ক রিয়াজ। তিনি এই নির্মাতার সুস্থতা কামনা করেছেন।

রিয়াজের ভাষ্য, ‘আজ দেখলাম তিনি (জ্যাম্বস্ কাজল) বিষয়টি নিয়ে নানা রকম অপ্রীতিকর কথা বলছেন, মিথ্যা অভিযোগ করছেন। তিনি কোন উদ্দ্যেশ্যে এমন কথা বলছেন আমি জানি না। বিষয়টি নিয়ে আমি খুবই আপসেট।’

নায়ক যোগ করেন, ‘আমি পরিচালক নই। আমি শুধু অভিনয় করেছি। আমার মনে হচ্ছে, তিনি (জ্যাম্বস্ কাজল) মানসিকভাবে সুস্থ থাকলে এ ধরনের কাজ করতেন না। আমি তার সুস্থতা কামনা করছি।’

আরও পড়ুন:

ইত্যাদিতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে নারী ফুটবল ও ক্রিকেট দল

‘কালো বলে আমাকেও রং মাখিয়ে সাদা করা হয়েছিল’!

মা ও স্ত্রীকে নিয়ে ওমরাহ করতে গেলেন জয়

সর্বশেষ পাওয়া সংবাদ