মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

উরফি জাভেদের পোশাক নিয়ে যা বললেন কারিনা

বিনোদন ডেস্ক : অভিনব পোশাক পরার নিরিখে তাঁর জুড়ি মেলা ভার। হাজার সমালোচনা সত্ত্বেও তিনি দমে যাওয়ার পাত্র নন। নিজের পরিচয় তৈরি করেছেন নিজের দক্ষতায়। তাঁর পোশাক নির্বাচনে সমাজমাধ্যমে বিতর্কের ঝড় উঠলেও তাতে কান দিয়ে নিজের সাজগোজে বদল আনতে একেবারেই রাজি নন এই সাহসিনী টেলি তারকা। তিনি উরফি জাভেদ। টেলিভিশনের অন্যতম চর্চিত তারকাকে নিয়ে এবার মুখ খুললেন বলিউডের আর এক জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান।

এক অনুষ্ঠানে উরফি জাভেদের পোশাক নিয়ে প্রশ্ন করা হয় কারিনাকে। উরফিকে নিয়ে কথা বলতে গিয়ে ওঁর সাহসের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের ফ্যাশনিস্তা। কারিনা বলেন, ‘‘আমি উরফির মতো এত সাহসী নই। কিন্ত আমার মনে হয়, ও খুব সাহসী আর ওর দম আছে। ফ্যাশন নিজেকে স্বাধীনভাবে তুলে ধরার একটা মাধ্যম। উরফি যে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে প্রকাশ করে, আমার মনে হয় তাতে ওকে খুব সুন্দর দেখায়।’’ উরফির প্রশংসা করতে গিয়ে এখানেই থামেননি কারিনা।

অভিনেত্রী আরও বলেন, ‘‘ওর যা ইচ্ছা হয়, উরফি তাই করে— এটাই কিন্তু ফ্যাশনের অন্তর্নিহিত অর্থ। নিজের যেটা ভাল লাগে, ও সেটাই পরে। আমার এই আত্মবিশ্বাসটাই ভাল লাগে।’’ কারিনা জানান, তিনি নিজে আত্মবিশ্বাসী, তাই অন্য কোনও আত্মবিশ্বাসী তারকাকে দেখলে খুশিই হন। কারিনার মতে, ‘‘আমার খুব ভাল লাগে ও যে ভাবে নিজেকে সবার সামনে প্রকাশ করে। ওকে স্যালুট!’’

উরফির ফ্যাশন বোধ নিয়ে এর আগেও মতামত প্রকাশ করেছেন একাধিক বলিউড তারকা। যেমন উরফির নিজস্বতার তারিফ করেছেন রণবীর সিংহের মতো তারকা। তেমনই আবার রণবীর কাপূরের মতো তারকা জানিয়েছেন, উরফির পোশাক তাঁর নিম্নরুচির লাগে। তবে সেই পথে হাঁটেননি কারিনা। পোশাক নির্বাচনের চেয়ে উরফির আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বই বেশি নজরকাড়া, মতামত কারিনার। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

বাসায় ফিরলেন অগ্নিদগ্ধ অভিনেত্রী শারমিন আঁখি

মা হলেন চিত্রনায়িকা মাহি

সর্বশেষ পাওয়া সংবাদ