মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

শুভ জন্মদিন সুপারস্টার শাকিব খান

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ (২৮ মার্চ)। দুই দশকেরও বেশি সময় ধরে ঢালিউডের সিনেমায় অভিনয় করে দর্শককে মাতিয়ে রেখেছেন এ অভিনেতা।

তার প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী। মা গৃহিণী। তারা এক ভাই ও এক বোন। তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে।

গুণী চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে শাকিব খান নামে আত্মপ্রকাশ করেন তিনি। ওই সিনেমায় তার নায়িকা ছিলেন ইরিন জামান।

ছবিটি ব্যবসা সফল না হলেও ঢালিউডে শাকিব বেশ পরিচিতি পান তার নাচ, ফাইট ও অভিনয়ের জন্য। এরপর পেরিয়ে গেছে বেশ কয়েক বছর। ধীরে ধীরে শাকিব নিজেকে পরিণত করেছেন। পারিবারিক ঘরানার ছবিতে ডিপজলের সঙ্গে পর্দা শেয়ার করেছেন এ নায়ক। অনেক তারকা শিল্পীর ভিড়ে একজন দক্ষ অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়েছেন সেসময়।

একক নায়ক হিসেবে ঢালিউডে তখন মান্না সুপারস্টার। ২০০৮ সালে মান্নার মৃত্যুর আগে শাকিব তার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার আভাস দিচ্ছিলেন। সমানতালে একের পর এক নতুন ছবিতে ডাক পাচ্ছিলেন। তবে মান্নার চলে যাওয়ার পর শাকিবকে নাম্বার ওয়ান হওয়ার জন্য খুব একটা বেগ পেতে হয়নি। তিনি কিং খান খ্যাতি লাভ করেন। শোনা যায় একটা ছবিতেই শাকিব ৩০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন।

সুদর্শন এ নায়ককে নিজের ছবির নায়ক করার জন্য প্রযোজক-পরিচালকের ব্যাপক আগ্রহ দেখা যায়, যা এখনও বিদ্যমান। শাকিব খান এখন দেশীয় ও যৌথ প্রযোজনার ছবির তুমুল জনপ্রিয় নায়ক।

যৌথ প্রযোজনার বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন খান। যে ছবিগুলোতে নায়িকা হিসেবে ছিলেন পশ্চিমবঙ্গের নায়িকা শুভশ্রী, কোয়েল মল্লিক ও নুসরাত।

এ বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ।’ গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় সিনেমাটি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

প্রসঙ্গত, শাকিব খান অভিনীত ছবির মধ্যে ফুল নেবনা অশ্রু নেব, ও প্রিয়া তুমি কোথায়, সবার উপরে প্রেম, নয়ন ভরা জল, কোটি টাকার কাবিন, পিতার আসন, দাদীমা, ১ টাকার বউ, সন্তান আমার অহংকার, প্রিয়া আমার প্রিয়া, আমার প্রাণের প্রিয়া, কোটি টাকার প্রেম, মাটির ঠিকানা,কিং খান, মনের জ্বালা, আদরের জামাই, বস নাম্বার ওয়ান, টাইগার নাম্বার ওয়ান, ঢাকা টু বোম্বে, ফুল এন্ড ফাইনাল, নিষ্পাপ মুন্না, জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, দেবদাস, মাই নেম ইজ খান, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি, হিরো দ্য সুপারস্টার, শিকারি, রানা পাগলা, সম্রাট, বসগিরি, গলুই অন্যতম।

আরও পড়ুন:

আবারও ঢাকাই সিনেমায় মিঠুন চক্রবর্তী

এবার সেই প্রযোজকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেন শাকিব

আত্মহত্যার আগে লাইভে কান্নায় ভেঙে পড়েছিলেন আকাঙক্ষা, ভাইরাল ভিডিও

সর্বশেষ পাওয়া সংবাদ