মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

স্কটল্যান্ডে শুটিংয়ে আহত অক্ষয়

বিনোদন ডেস্ক : স্কটল্যান্ডে শুটিং করার সময় আহত হয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। গতকাল বৃহস্পতিবার অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তার হাঁটুতে আঘাত লাগে। টাইগার শ্রফের সঙ্গে অভিনয়ের সময় বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ সিনেমার সেটেই এ দুর্ঘটনা ঘটে। সূত্র- হিন্দুস্তান টাইমস।

অক্ষয় কুমার সিনেমার অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন। বডি ডাবল বা অবিকল একই দেখতে আর একজন পেশাদার স্টান্টম্যানের সাহায্য নেন না তিনি। কিন্তু কখনো কখনো বিষয়টা অতিরিক্ত ঝুঁকির হয়ে যায়। বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ সিনেমার সেটে সেভাবেই চোট পেয়েছেন অক্ষয়। তবে সৌভাগ্য এই যে, খুব বড় কোনো ক্ষতি হয়নি তার।

জানা যায়, টাইগারের সঙ্গে বিশেষ একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আঘাত লাগে অক্ষয়ের হাঁটুতে। অক্ষয়ের হাঁটুতে এখন ব্রেস পরে থাকতে হচ্ছে। সিনেমার কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং আপাতত বন্ধ রাখতে হয়েছে। ক্লোজ আপ শটগুলো অবশ্য দিতে পারছেন অক্ষয়।

উল্লেখ্য, আলি আব্বাস জাফর পরিচালিত বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ সিনেমায় টাইগার আর অক্ষয় ছাড়া রয়েছেন সোনাক্ষী সিন্হা এবং পৃথ্বীরাজ সুকুমারন। প্রথম দফার শুটিং হয়েছে মুম্বাইতে। তারপরই স্কটল্যান্ডে শুটিং হচ্ছে। চলতি মাসের শুরুতেই স্কটল্যান্ড সেটের একটি ছবি পোস্ট করেছিলেন জাফর।

ওই পোস্টে আলি আব্বাস লিখেছিলেন, আসল জায়গায় গিয়ে আসল অ্যাকশন, এর চেয়ে ভালো আর কী হতে পারে! বন্দুক, ট্যাঙ্ক, গাড়ি এবং জীবন্ত বিস্ফোরণ, সঙ্গে বিশ্বসেরা প্রযুক্তি আর অ্যাকশন দল।

সর্বশেষ পাওয়া সংবাদ